যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলনে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দেশে-দেশে ধর্মীয় স্বাধীনতার হাল-হকিকত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও’র ডাকে ওয়াশিংটন ডিসিতে ৩ দিনের দ্বিতীয় বার্ষিক কনফারেন্স শুরু হবে ১৬ জুলাই। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন বলে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে।
এই কনফারেন্সে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনীতিক, ধর্মীয় নেতারা অংশ নিয়ে সার্বিক পরিস্থিতির আলোকে খোলামেলা কথা বলবেন। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিধন, ভারতে মুসলমান-বিদ্বেষ, পাকিস্তানে খ্রিস্টান নিধন, চীনে মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরতা ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। ধর্মীয় চিন্তা-চেতনার অপব্যাখ্যা করে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র বিভিন্ন দেশে সহিংসতা চালাচ্ছে। এনন পরিস্থিতির স্থায়ী অবসানে দরকার সামাজিক সচেতনতা এবং ধর্মীয় সম্প্রীতির প্রসার ঘটানো। শুধু শক্তি প্রয়োগে সামাজিক-রাজনৈতিক অস্থিরতা দূর করা সম্ভব নয় বলেও অনেকে মনে করছেন। সে আলোকেও গবেষণামূলক মন্তব্য উপস্থাপন করা হবে এ সম্মেলনে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’