Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কার্যকরি কমিটির সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদ পুরন ও নতুন পদায়ন নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: July 8, 2019 | 11:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক সভা গত ৭ই জুলাই রোববার ৪টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় ড: সিদ্দিকুর রহমান জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ম্যানহাটানের টাইমস্ স্কয়ারে র‌্যালি, সেমিনার এবং অন্যান্য ষ্টেটে বিভিন্ন কর্মসূচী পালন করবে। এতে যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃবৃন্দসহ বাংলাদেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সফরের সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে বিশ্ব দরবারে জোরালোভাবে তুলে ধরা হবে, অন্য যে কোন সময়ের চেয়ে এইবারের অনুষ্ঠান হবে সফল এবং ইতিবাচক।

তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের শূন্য পদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে সংগঠনের বিভিন্ন কর্মসূচী পালনে জোরালো ভূমিকা পালন করার জোর আহ্বান জানান।

সভায় উপস্থিত সকলের আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গ্রহন করা হয়: ১।  জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষে ৫০১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। ২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে আগমন উপলক্ষে প্রবাসী নাগরিক সংবর্ধনা নিয়ে আরো বিশধ আলোচনা করা হবে। ৩। অন্যান্য ষ্টেট আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া অব্যহত থাকবে। ৪। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন সংগাঠনিক বিষয় এবং শূন্য পদ পুরন ও নতুন পদ প্রদানের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। সর্বশেষে, কার্যকরি কমিটির সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV