Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বনভোজন ১৮ আগস্ট : বনভোজন উদযাপন কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: July 8, 2019 | 9:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন আগামী ১৮ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত নিউইয়র্কের লংআইল্যান্ডের হেকশিয়ার স্টেট পার্কের টেইলর পেভিলিয়নে অনুষ্ঠিত হবে বৃহত্তর ময়মনসিংহবাসী প্রবাসীদের দিনব্যাপি এ মিলন মেলা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিকে, বনভোজন সফল করার লক্ষে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে গত রোববার বিকেলে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ বারীর পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মো: হাফিজুর রহমান, স্থায়ী কমিটি প্রধান মো: নাসির উদ্দিন নাসির, স্থায়ী কমিটির সদস্য মাহবুব কবির বাবু, উপদেষ্টা আনোয়ারুল আলম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মো:

রুহুল আমিন জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক মসিউর রহমান, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবু রহমান ও নিলোৎপল সরকার ধ্রুব, কোষাধ্যক্ষ নূর মো: ফয়সাল মনি, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন তোফা, দপ্তর সম্পাদক মো: সবুজ উল্লাহ সবুজ, সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো: মোজাম্মেল হক প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুর রহমান জুয়েল।

সভায় ময়মনসিংহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদের মৃত্যুতে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রস্তুতি সভায় বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং মাহবুব কবীর বাবুকে সদস্য সচিব করে সর্বস্মমতি ক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বনভোজন উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক এমডি আলাউদ্দিন, প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান লিটন, সমন্বয়কারী রুহুল আমিন জুয়েল, যুগ্ম সদস্য সচিব মো. মসিউর রহমান ও মো: আব্দুল হালিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV