Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হোয়াইট হাউসের নিমন্ত্রণ প্রত্যাখ্যান বলিউড অভিনেত্রী মল্লিকার

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: May 11, 2011 | 11:04 PM

ইউএসএনিউজ ডেস্ক: মার্ডার এবং হিশ্‌শ্‌ খ্যাত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চা খাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ওই নিমন্ত্রণে অংশ নিতে পেরে তিনি যারপরনাই উল্লসিত ছিলেন। কিন্তু এবার মল্লিকা নিজেই হোয়াইট হাউসের একটি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ওবামার বাসভবনে আয়োজিত বিশেষ কবিতা পাঠের আসরে তাকে নিমন্ত্রণ করা হলেও মল্লিকা শ্রদ্ধার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন বলে মিডডে অনলাইন জানিয়েছে। এর কারণ হচ্ছে একই দিনে কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ছবির প্রচারণা অনুষ্ঠানের হোস্ট হিসেবে তিনি নিজে থাকার প্রতিশ্রুতি অনেক আগেই দিয়েছেন। আর তাই নিজে ত্রয়োদশ শতাব্দীর কবি আমির খশরু, ঊনবিংশ শতাব্দীর মির্জা গালিব আর মার্কিন কবি টিএস ইলিয়টের ভক্ত হওয়া সত্ত্বেও তিনি এ অনুষ্ঠানে থাকতে অপারগতা জানিয়েছেন। মল্লিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার জন্য পেশাদারিত্বের দায়বদ্ধতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগেই কানের নিক্কি সৈকতে হলিউডে নির্মিত তার পলিটিকস অব লাভ ছবির ককটেল পার্টির হোস্ট হওয়ার জন্য মল্লিকা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তাই ওবামার নিমন্ত্রণ না রেখে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে বুধবার সকালে ভারত ছেড়েছেন। মল্লিকা বলেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাবানদের সঙ্গে সাক্ষাৎ করতে বেশ ভালোই লাগে। ওবামার ১০০ গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথির মধ্যে আমিও রয়েছি এটাও আমার জন্য একটা বিশেষ পাওয়া। কিন্তু যেহেতু কানের প্রতি আমি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ আর হোয়াইট হাউসের আমন্ত্রণটি মাত্র এসেছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে সেটা ফিরিয়ে দিতে হচ্ছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি ভবিষ্যতে হোয়াইট হাউস থেকে এ ধরনের নিমন্ত্রণ প্রত্যাশা করি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV