Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভারতে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গ্রেফতার,পরে জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: May 12, 2011 | 9:46 AM

 

 

 ইউএসএনিউজ ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী গ্রেফতার হয়েছেন। পরে বুধবার রাত সোয়া ২টার দিকে তাকে জামিনে মুক্তি দিয়ে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উত্তর প্রদেশে কৃষকদের জমি অধিগ্রহণ সংক্রান্ত আন্দোলনে শরিক হলে ১৪৪ এবং ১৫১ ধারা ভঙ্গ করার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। অ্যামেথির এমপি রাহুলের সঙ্গে গ্রেফতার হয়েছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা দিগ্বিজয় সিং, উত্তর প্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট রীতা বাহুগুনা জোশি এবং বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেতা রাজ বাব্বর এমপি । অভিনয় থেকে অবসর নেয়ার পর রাজ বব্বর কংগ্রেসে যোগ দিয়েছেন। পুলিশের হাতে রাহুল গান্ধীর গ্রেফতার হবার ঘটনা এটাই প্রথম। তাদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্র জানায়, উত্তর প্রদেশের কৃষকরা রাজ্যের বিতর্কিত জমি অধিগ্রহণ আইন সংশোধন, জমি অধিগ্রহনের যথাযথ ক্ষতিপূরণ দাবি এবং আন্দোলনরত কৃষকদের উপর সম্প্রতি পুলিশি হামলায় ৪ জন নিহত হবার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে বৃহত্তর নয়ডার ভট্ট পারসাউল গ্রামে অবস্থান ধর্মঘট (ধর্না) শুরু করে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌ থেকে আগ্রা পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়ে নির্মানের জন্য রাজ্য সরকার যে জমি অধিগ্রহণ করেছে তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে কৃষকরা। এই দাবিতে তারা ওই গ্রামে অবস্থান ধর্মঘট শুরু করে। রাহুল গান্ধী এই নির্যাতনের কথা জানতে পেরে কৃষকদের সাথে একাত্মতা ঘোষণা করে অবস্থান ধর্মঘটে শরীক হন। রাহুল গান্ধী কৃষকদের সমর্থনে ওই এলাকায় গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবর্তী ব্যাপক রাজনৈতিক চাপে পড়ে যান। রাজ্যের এসডিএম নিরাপত্তার কথা বলে রাহুলকে ওই স্থান ত্যাগে অনুরোধ জানান। কিন্তু কৃষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে এক চুলও নড়বেন না বলে ঘোষণা দেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সব কৃষকের মুক্তির শর্তও জুড়ে দেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ১৪৪ ও ১৫১ ধারা জারি করে। কিন্ত তারপরেও রাহুলসহ কংগ্রেস নেতারা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পুলিশ রাহুলসহ ৪জনকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ট্যাগ:
Situs Streaming JAV