যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের মেয়াদ বাড়ল ১ বছর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে আজ বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জিয়াউদ্দিন ১০ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিনকে ২০১৪ সালের ২৫ জুন সরকারের প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাসহ যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
জিয়াউদ্দিন কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেছেন। তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর তাকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion