এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ(www.educationboardresults.gov.bd)
ইউএসএনিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে।এ বছর সর্বোচ্চ পাসের হার কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। সর্বনিম্ন পাসের হার দিনাজপুর বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৬৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ২শ ৯০ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৭ ও জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮শ ১৯ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২ ও জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯শ ৩৭ শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৩ ও ২ হাজার ১৪৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বরিশাল বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৩০ শতাংশ ও ২ হাজার ৭শ ৫৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যশোর বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ০৪ ও জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩শ ৭৭ শিক্ষার্থী।
এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৫৬ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২শ ৫ শিক্ষার্থী।
ফলাফল (www.educationboardresults.gov.bd) এ ওয়েব সাইটে পাওয়া যাবে।
এছাড়া যে কোন মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজিতে লিখে স্পেস দিয়ে নির্দিষ্ট রোল নাম্বার লিখে ১৬২২২ তে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes