হিলারী ক্লিনটনের সাথে বৈঠকসহ খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি চুড়ান্ত করা হচ্ছে
আবুদারদা যোবায়ের: যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের কর্ম কর্তাদের সাথে দেখা করবেন। বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠকের বিষয়টি নিয়েবিএনপি সর্বচ্চো নীতিনির্ধারনী মহল মার্কিন ষ্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এব্যাপারে বিএনপি’র কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ক্ষেত্রে বিএনপি নেতা ডক্টর ওসমান ফারুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার আপন ভাই ওবামা’র দল মার্কিন ডেমোক্রেটিক পার্টির এক জন দায়িত্বশীল কর্মকর্তা এবং মার্কিন সরকারের একজন সাবেক রাষ্ট্রদূত।

এ ব্যাপারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ জানান বেগম খালেদা জিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তিনি এ প্রতিবেদককে জানান, খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচিগুলি চুড়ান্ত করা হচ্ছে। তিনি জানান, যুক্তরাজ্যেও বেগম খালেদা জিয়ার সফরসূচি সেদেশের উচ্চপর্যায়ের সরকারী কর্মকর্তাদের সাথে বিএনপি সম্পর্ক আরো জোরদার করবে। এদিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন ভারত ছাড়া সরকারের কোন বন্ধু নেই।মধ্যপ্রাচ্য, পশ্চিমাদেশগুলো এখন বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতে নানা প্রশ্ন উত্থাপন করছে। ফলে বাংলাদেশ ক্রমশ শূণ্য হয়ে পড়ছে। এমন অভিযোগ তুলে বিএনপি এই নেতা বলেন এক বছর আগেও পশ্চিমা দেশ আমেরিকা সহ অন্যান্য দেশ যা ভাবতো এখন তাদের ভাবনায় নতুন চিন্তা যোগ হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ ও যুদ্ধাপরাধ বিচার শীর্ষক এক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি দাবি করেন যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান রক্ষা করে হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদূদ আহমদ যুদ্ধাপরাধী হিসেবে আটক নেতাদের জামিন দেয়ার দাবি জানিয়ে বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ সরকার এখন আন্তর্জাতিক অঙ্গনেও বন্ধুহীন হতে চলেছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে জাতীয় পুঁজি বিরোধী ও অর্থনীতির ধ্বংসকারী চিহ্নিত করে অবিলম্বে সরকারের পদত্যাগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এছাড়া জাতীয়তাবাদী নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সংবিধান সংশোধনে গণভোট দেয়ার দাবিও জানান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030