Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ডলারই একমাত্র আসল ‘কারেন্সি’, আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনে আস্থা ও নির্ভরতার প্রতীক : ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: July 12, 2019 | 10:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল মুদ্রা বিটকয়েন বা ফেসবুকের মুদ্রা লিবার’র ব্যাপারে ব্যাংকিং আইন চেয়ে বলেছেন ডলারই একমাত্র নির্ভরযোগ্য মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েন অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করবে। ডলারের বিপরীতে বিকল্প মুদ্রা লেনদেন ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব লেনদেন নির্ভরযোগ্য নয় বা এর স্থায়ী খুব সামান্য। হোয়াইট হাউজে অনুষ্ঠিত মিডিয়া সামিটে ট্রাম্প একথা বলেন। আরটি

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির ভক্ত নই। এগুলো কোনো সত্যিকারের মুদ্রা নয়। বাতাসের ওপর ভর করে এসব লেনদেন ব্যবস্থা খুবই গোলমেলে অবস্থায় ঝুলে আছে। অবৈধ ব্যবস্থাপনায় এধরনের লেনদেন ব্যবস্থা অবৈধ কার্যক্রমকে উৎসাহিত দেয়, মাদক পাচারেও সাহায্য করে। ট্রাম্প ফেসবুকের মুদ্রা লিবরাকে ‘ভাচুয়াল কারেন্সি’ বা অদৃশ্য মুদ্রা বলেও অভিহিত করেন। তিনি বলেন, ফেসবুক বা অন্য কোনো কোম্পানি যদি ব্যাংক হতে চায় তাহলে তাদের অবশ্যই ব্যাংকিং আইনের মধ্যে আসতে হবে। যা অন্যান্য ব্যাংক মেনে চলে।

ট্রাম্প মার্কিন ডলারকে অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে বলেন, চিরদিন এটি শক্তিশালী থাকবে। আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনে আস্থা ও নির্ভরতার প্রতীক এটি। অন্য দেশের মুদ্রার ওপর এটি প্রভাব বিস্তারকারী একটি মুদ্রা হিসেবে যে কোনো স্থানে তা চিরস্থায়ী। একেই বলে ইউনাইটেড স্টেটস ডলার!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV