Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জর্জিয়ার আটলান্টার একটি মহাসড়কে ডলারের হাজার হাজার নোট!

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: July 13, 2019 | 4:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়ার আটলান্টার একটি ব্যস্ত মহাসড়কে বিভিন্ন মূল্যমানের হাজার হাজার ডলারের নোট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এসব নোট কুড়াতে গাড়ি থামিয়ে হাইওয়েতে নেমে পড়েন চালক আর যাত্রীরা। যে যেভাবে পেরেছেন ডলার কুড়িয়েছেন। অনেকে কেটে পড়েন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই।
জানা গেছে, ট্রাকে করে এটিএম বুথের জন্য ডলার নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ঘটনাবশত ট্রাকের পেছনের কাভার্ড খুলে গিয়ে সেই ডলারের বান্ডেল ছড়িয়ে পড়ে রাস্তায়। এরপর বাতাসে সেই বান্ডেল খুলে রাস্তায় ছড়িয়ে পড়ে ডলারের নোট। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গেছে ডলারে।

এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান হাইওয়ে দিয়ে যাওয়া গাড়িচালক ও যাত্রীরা। অনেকেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে যে যেমন পেরেছেন ডলার কুড়িয়ে নিয়েছেন।

এমন অকল্পনীয় মুহূর্তের ভিডিও করলেন কেউ কেউ। পুলিশ আসার খবর জানতে পেরে অনেকে কেটে পড়েন তখনই। পুলিশের হাতে অনেকে কুড়িয়ে পাওয়া ডলার তুলে দেন। পুলিশও তড়িঘড়ি রাস্তা থেকে ডলারগুলো জমা করতে শুরু করে। 

এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রাক-চালকের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে রাস্তা থেকে অন্যের ডলার কুড়িয়ে নেওয়াটা চুরির শামিল।

সিসিটিভি ফুটেজ থেকে কারা কারা ডলার কুড়িয়ে নিয়ে গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হাইওয়ে দিয়ে যাওয়া গাড়িচালক ও যাত্রীরা প্রায় এক লাখ মার্কিন ডলার এভাবে কুড়িয়ে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV