নিউইয়র্ক ফুটবল লীগ-২০১৯ : ব্রাদার্স ও যুব সংঘের (বি) পূর্ণ পয়েন্ট লাভ; সন্দ্বীপ ও জ্যাকসন হাইটসের পয়েন্ট ভাগাভাগী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি ‘নিউইয়র্ক ফুটবল লীগ’-এর চতুর্থ সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে সন্দ্বীপ ও জ্যাসন হাইটস ক্লাব পয়েন্ট ভাগাভাগী করেছে। গত ৭ জুলাই রোববার বিকেলে লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স এলায়েন্স ২-০ গোলে আইসাব-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলা ছিলো আকর্ষণীয়। বিজয়ী দলের পক্ষে ফারহান ওে জাকারিয়া গোল দুটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় সন্দ্বীপ ও জ্যাকসন হাইটস ক্লাব একে অপরের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি বেশ জমে উঠে।
দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (বি) সহজেই সোনার বাংলা-কে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয় দলের পক্ষে বাবলু ২টি এবং সুহেল ও আশরাফ একটি করে গোল করেন।
স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা সহ মিসবা আবদীন, আব্দুল বাসিত খান বুলবুল, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদ, জাকির হোসেন, জিল্লুর রহমান, ইয়াকুত হেসান সহ আরো অনেকে মাঠে উপস্থিত ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes