Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়লেন ড. ইউনূস:চেয়ারম্যান করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: May 13, 2011 | 12:23 AM

News image

ইউএস এনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়লেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন। তার জায়গায় উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পদত্যাগ পত্রের কপি ই-মেইলে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।ড. ইউনূসের পদত্যাগ পত্র : আজ ১২ মে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে আমি আমার দায়িত্ব প্রদান করছি। যতদিন পর্যন্ত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী আমার নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। ড. ইউনূস আরও বলেন, আপিল আদালতে পূর্ণাঙ্গ রায় এখনো আমাদের হাতে আসেনি। আপিল আদালতে যে সমস্ত আইনগত বিষয় উত্থাপন করা হয়েছে সেগুলোকে কোনভাবে ক্ষুণ্ন না করে, শুধু গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ব্যাহত না-হয় তা, এবং গ্রামীণ ব্যাংকে আমার ২৫ হাজার সহকর্মী, ৮৩ লক্ষ ঋণগ্রহীতা ও দরিদ্র মালিকগণ যাতে কোনক্রমে দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত না-হয় তা নিশ্চিত এ পদক্ষেপ গ্রহণ করলাম। তিনি গ্রামীণ ব্যাংক তার নিজস্ব স্বাতন্ত্র রক্ষা করে ক্রমাগতভাবে তার কার্যক্রমকে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড. ইউনূস। এর আগে অর্থমন্ত্রী আবুল-মাল আবদুল মুহিত ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি বৃহষ্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্রামীণ ব্যাংকের দুর্নীতি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের পক্ষ থেকে ড. ইউনূসকে চেয়ারম্যান করার দাবি উঠেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের মধ্যে যথেষ্ঠ মতবিরোধ আছে। তাকে চেয়ারম্যান করা সম্ভব নয়। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের দুর্নীতি তদন্তে গঠিত কমিটির ২৫ এপ্রিল সরকারের কাছে রিপোর্ট পেশ করে। আজ তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। মুহিত জানান, ড. ইউনূস একজন নোবেল বিজয়ী। দেশ ও জাতির গর্ব। সরকার চায় তার অব্যাহতি অত্যন্ত সম্মানজনকভাবে হোক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV