Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এলিয়েন দেখতে ফেসবুক ইভেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: July 17, 2019 | 5:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে এক ফেসবুক ইভেন্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এরিয়া ৫১ এ এলিয়েন দেখতে যাওয়ার আহ্বান জানিয়ে খোলা এক ইভেন্ট নিয়ে উঠে পড়ে বসেছে বিমান বাহিনী পর্যন্ত। ইভেন্টের নাম দেয়া হয়েছে- স্টর্ম এরিয়া ৫১, দে ক্যান্ট স্টপ অল অফ আস বা চলো যাই এরিয়া ৫১, তারা আমাদের সবাইকে থামাতে পারবে না। এ খবর দিয়েছে বিবিসি। 
খবরে বলা হয়, গত মঙ্গলবার পর্যন্ত ২০শে সেপ্টেম্বরের এই ইভেন্টে ১৩ লাখেরও বেশি মানুষ সাইন-আপ করেছে। এ ছাড়াও আগ্রহী হিসেবে মার্ক করেছে আরো ১০ লাখেরও বেশি মানুষ। কিন্তু বিষয়টি নিয়ে আগ্রহীদের সাবধান করে দিয়েছে মার্কিন বিমান বাহিনী। এর পক্ষ থেকে লোকজনকে নির্দেশ দেয়া হয়েছে, কেউ যেন এরিয়া ৫১-এর ধারে-কাছেও না যায়।

নেভাদার এই এলাকাটি বিমান বাহিনীর অত্যন্ত গোপনীয় একটি ঘাঁটি কিন্তু ইভেন্টে আগ্রহ প্রকাশ করা বহু মানুষ বিশ্বাস করে সেখানে ভিনগ্রহ থেকে আসা প্রাণীদের রাখা হয়েছে। বিমান বাহিনীর সতর্কতাকে পাত্তা দিচ্ছে না অনেক উৎসাহী ব্যক্তি। হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য করেছেন, আমরা তাদের ছোড়া বুলেটের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারি। এলিয়েনদের দেখতে দাও।
এদিকে, মার্কিন বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা এই ইভেন্ট হতে দেবেন না। আমরা আমেরিকা ও তার সম্পদ রক্ষার জন্য প্রস্তুত। তবে ফেসবুকে এই ইভেন্টের আয়োজনকারী জ্যাকসন বার্নেস ইভেন্ট পাতায় লিখেছেন, এটা একটা কৌতুক। এই পরিকল্পনা নিয়ে সামনে এগুনোর কোনো পরিকল্পনা নেই আমাদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV