Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সেপ্টেম্বরে তিন দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু বই মেলা-২০১৯’

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: July 17, 2019 | 11:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামি প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও ইতিহাস সঠিক ভাবে তুলে ধরার প্রয়াসে চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু বই মেলা-২০১৯’। বইমেলা উপলক্ষে ১৪ই জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরন নবী কে প্রধান উপদেষ্টা, কবি মিশুক সেলিমকে আহ্বায়ক, মুজিব সৈনিক নুরুল আমিন বাবুকে সদস্য সচিব করে নিউইয়র্কের প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী, লেখক, ছড়াকার, চিকিৎসক, মুক্তিযাদ্ধা এবং মুজিব সৈনিকদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী লেখক আবু রায়হান, সদস্য সচিব নুরুল আমিন বাবু, যুগ্ম সদস্য সচিব নাট্যকর্মী শিবলী ছাদেক শিবলু, সমন্বয়কারী মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম আহ্বায়ক ইমদাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মিঠু, সম্বয়কারী মাহফুজ হায়দার, আহ্বায়ক কমিটির সদস্য ছড়াকার মনজুর কাদের, খালেদ শরফুদ্দিন, গোলাম মো: হাসান, মিনহাজ আহমেদ শাম্মুু, শাম্মী আখতার, ইশতিয়াক রুপু, লেখক শামসুদ্দিন আজাদ, ডা: মাসুদ হাসান, মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, আওয়ামীলীগ নেতা শামসুল আবেদীন, হাজী এনাম, মুক্তিযোদ্ধা মোজাহিদ আনসারী, জেড এ জয়, জাহিদ হাসান, স্বীকৃতি বড়–য়া, খান শওকত ও মো: আলিম খান আকাশ। প্রচার কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক আব্দুল হামীদ ও নান্টু মিয়া। আরো উপস্থিত ছিলেন সুমন মাহমুদ, আবেদা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, দিদারুল ইসলাম, আলী হোসেন গজনবী, সৈয়দ সাজ্জাদ রায়হান, ফাহিম আহমেদ, শহীদুল ইসলাম রাসেল, আমিনুল ইসলাম, হেলাল মিয়া, রাসেল, হাসান, আবীর, রিপু চৌধুরী আলী, আমজাদ হোসেন ও আলী আজগর খান। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের যোগদান এবং ব্যপক সমর্থন বঙ্গবন্ধু বই মেলা-২০১৯ এর আয়োজনকে আরো সার্থক ও বেগবান করবে বলে সকল বঙ্গবন্ধু সৈনিকরা আশা পোষন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV