Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দেশ ফোরাম’র আয়োজনে কবি সুফিয়ান আহমদ চৌধুরী’র ৫৯ তম জন্মবার্ষিকীর আড্ডা

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: July 18, 2019 | 2:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ। তাঁর ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণে, সকলকে মুগ্ধ করে। তিনি একজন সফল সাহিত্যিক ও সংগঠক হিসেবে দেশ-প্রবাসে সুখ্যাতি অর্জন করেছেন। দেশ-প্রবাসে তাঁর জন্মবার্ষিকী পালনে অভূতপূর্ব সাড়া প্রশংসনীয়। তিনি দীর্ঘজীবি হোন, শুভ হোক তাঁর আগামীর পথ চলা।

গত ১৭ জুলাই বুধবার বিকেলে জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে নিউইয়র্ক-এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত সুফিয়ান আহমদ চৌধুরী’র ৫৯ তম জন্মবার্ষকীর অন্তরঙ্গ আাড্ডায় আলোচকরা উপরোক্ত কথা বলেন।
স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য-এর সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কবি আবুল বাসার -এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ -এর আবাসিক সম্পাদক সাংবাদিক-কবি-এডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন ও বাপস নিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।কবিতা পাঠ -গান- আলোচনায় অংশ নেন সাংবাদিক রিমন ইসলাম, ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক জগদীশ চৌধুরী, এডভোকেট সালাহউদ্দিন বাবু, ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, কবি-শিল্পী কাজী জামান, কবি-শিল্পী পারভীন বানু, কবি আবুল বাশার, কবি কানিজ ফাতেমা, কবি দেওয়ান নাসের রাজা, সমাজসেবী মাসুদ মোর্শেদ, সুবোধ চন্দ্র পাল, মোঃ কুতুব উদ্দিন, মোঃ মিজানুর রহমান, এম.মজুমদার, মোঃ জুলহাস মোল্লা, মোঃ এমরান আলী, এম. আর. চৌধুরী, রফিকুল ইসলাম, আশরাফ খান, পীযূস রায় প্রমুখ। আড্ডায় ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। সুফিয়ান আহমদ চৌধুরী ছড়া ও কবিতা পাঠ করেন। তিনি সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান এবং সকলের কাছে দোয়া চান। প্রাণবন্ত আড্ডা শেষে সকলকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ