বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ’র মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ আল-আমিন জামে মসজিদে গত ১৬ই জুলাই মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর অকাল মৃত্যুতে প্রিয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু পরিচালনা করেন।
দোয়া ও মিলাদের পূর্বে সভাপতি হাজী আবদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং নেতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের কর্মজীবন ও উন্নয়নের চিত্র সকলের সামনে শত্রুভেজা চোখে তুলে ধরেন। তখন উপস্থিত সকলের চোখে মুখে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। আল আমিন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ মোঃ লুৎফুর রহমান সংক্ষিপ্ত ভাবে হাদিসের উপরে বয়ান করেন এবং দোয়া ও মিলাদ পরিচালনা করেন। উপস্থিত সকলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আল্লাহ্র দরবারে আমিন আমিন বলে কবর আজাব ও সবগুনা মাপ চান, আল্লাহ যেন প্রিয় নেতাকে জান্নাতবাসী করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আল-আমিন জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ মোঃ লুৎফুর রহমান।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, মাহাবুব রহমান চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম সাধাণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার সাংগঠনিক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক জি.এম. ইলিয়াছ, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য নজরুল বেপারী ও মোঃ সুজন, নিউইয়র্ক স্ট্রেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি সহ সভাপতি আবু তাহের শাহাজাহান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নিউইয়র্ক কমিটির সাধারণ সম্পাদক আজমল শাহীন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’