Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে মনিকা জাহান বোসের একক চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: May 14, 2011 | 1:25 AM

ইউএসএ নিউজ:  চিত্রকর্মের মত সৃজনশীল মাধ্যম ভৌগোলিক সীমানা ছাপিয়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ রচনা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের ১২ মে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে একজন বাংলাদেশী আমেরিকান চিত্রশিল্পী মনিকা জাহান বোসের একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনকালে একথা বলেন।

 

প্রদর্শনীটি সাপ্তাহিক ছুটির দিন ব্যতিরেকে আগামী ২৩ শে পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের গৌরবোজ্জল চিত্রকলা ও সাংস্কৃতিক ইতিহাসের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত কাদের বলেন বর্তমান প্রজন্মের চিত্রশিল্পীগণ অতীত ধারাবাহিকতায় তাদের চিত্রকর্মে নতুন ধারণা, বিষয়বস্তুর বৈচিত্র ও সৃজনশীলতার সন্নিবেশ ঘটাচ্ছেন।

 

চিত্র প্রদর্শনীটিতে প্রাক্তন মার্কিন কূটনীতিক, চিত্র সমালোচক, বিভিন্ন সাংস্কৃতি প্রতিষ্ঠানের সদস্য, প্রবাসী বাংলাদেশী আরো অনেকে অংশগ্রহন করেন। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী . এলিসা আয়ারসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

বাংলাদেশী সংস্কৃতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের  নিকট পৌঁছিয়ে দেয়ার প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীটির আয়োজন করে। উল্লেখ্য, মনিকা জাহান বোস বাংলাদেশ, ফ্রান্স, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রস্থ অনেক দেশে তার চিত্রকর্ম প্রদর্শন করেছেন। ২০১০ এ তিনি প্যারিসে অনুষ্ঠিত প্রিক্স মারিন চিত্রপ্রদর্শনীতে আমন্ত্রিত বারো জন উদীয়মান শিল্পীর মধ্যে তিনি একজন ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV