নিউইয়র্কে বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির বার্ষিক বনভোজন লংআইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে সিটি, স্টেট ও ফেডারেলে সরকারি চাকরিরত কর্মকর্তা ও শুভাকাঙ্কিরা অংশ গ্রহণ করেন। সকালের নাস্তা পরিবেশনের পর শুরু হয় আকর্ষণীয় খেলাধুলা। খেলাধুলার বিশেষ আকর্ষণ ছিল নারী ও তরুনীদের মার্বেল দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল পিলো, ভলিবল।

আরও ছিল ছোট ছেলে-মেয়েদের দৌড়, তরুণ- তরুণীদের দৌড় ও পুরুষদের দৌড় প্রতিযোগিতা। খেলাধুলা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান, সাধারণ সম্পাদক ডা: নাফিসুর রহমান, বনভোজনের আহবায়ক আওকাত হোসেন খান, রফিকুল ইসলাম, হানিফ মজুমদার, সামসুজ্জামান পিন্টু, মো: শানু , মাহাবুব কবির প্রমুখ।

দুপুরের খাবারের পর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার বিতরণ শেষে আকর্ষনীয় র্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বনভোজনের আহবায়ক, সংগঠনের সাধারণ সম্পাদক ও সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল