Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তথ্য দেয়া প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: July 20, 2019 | 1:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তথ্য দেয়া প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। প্রিয়া সাহার বক্তব্যকে বাংলাদেশের জন্য একটি চক্রান্ত উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন, এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতার সামিল। উনি বলেছেন, প্রায় তিন কোটি ৭০ লাখ মাইনরিটি মানুষকে আমরা নাকি বাংলাদেশ থেকে গুম করে দিয়েছি এবং বাকি যারা আছে তারাও নাকি গুম হওয়ার পথে। বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমেরিকার মতো একটি জায়গায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বক্তব্য তিনি দিয়েছেন, আমি মনে করি এটা শুধু ভাবমূর্তি ক্ষুন্ন না; এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। রোববার আদালত খোলা হলে আমি প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করব। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV