‘ফেসঅ্যাপ’ বিষয়ে এফবিআই’র তদন্ত চালানো দরকার : মার্কিন সিনেটর চাক শুমার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চেহারা পরিবর্তনের আলোচিত ফেসবুকের অ্যাপ ‘ফেসঅ্যাপ’ নিয়ে মহা বিরক্ত প্রভাবশালী মার্কিন সিনেটর চউক শুমার। তিনি এফবিআই’দিয়ে ‘ফেসঅ্যাপ’ বিষয়ে তদন্ত চালানো দরকার বলে মনে করেন। এই অ্যাপের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
বিবিসি জানায়, ২০১৭ সালে একটি রুশকোম্পানির রিলিজ করা ফেসঅ্যাপ সম্প্রতি ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এই অ্যাপের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় সম্প্রতি হিড়িক পড়েছে ব্যবহারকারীদের মধ্যে নিজেকে ‘বুড়োকালে’ কেমন লাগবে সেটি দেখার। প্রযুক্তিবিদরা বলছেন, এই অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাচ্ছে। একইভাবে ডেমোক্র্যাট সিনেটর চউক শুমার টুইটারে এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের ফেসঅ্যাপ নিয়ে সতর্ক করেছেন। এই অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্য ‘বিদেশি শত্রু দেশের’ কাছে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফোর্বস জানায়, ২০১৭ সালে রিলিজ হওয়ার পর এখন পর্যন্ত ১০ কোটি মানুষ গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করেছে। ১২১টি দেশে আইওএস অ্যাপ স্টোরে এখন শীর্ষে ফেসঅ্যাপ। সব মিলিয়ে ১৫ কোটিরও বেশি মানুষ স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করে নিজের বয়স বাড়িয়ে নিজেদের দেখেছেন।
প্রযুক্তি বিষয়ক মার্কিন ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে গ্যালারিতে বিভিন্ন ব্যাংকিং হিসাবের স্ক্রিনশট রেখে দেন। থাকে আরও অনেক ব্যক্তিগত গোপনীয় ছবি। অ্যাপ ডাউনলোড করার সময় যেসব শর্ত পুরণ করতে হয় সেসব শর্ত ব্যবহারকারীরা পুরণ করেন বলে তাদের তথ্যাদি ‘ফেসঅ্যাপ’ কর্তৃপক্ষ খুব সহজে বেহাত করে ফেলতে পারে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’