নিউইয়র্কে “চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে “চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে-প্রবাসে চৌদ্দগ্রামবাসীর সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানের লক্ষে যুক্তরাষ্ট্র বসবাসরত চৌদ্দগ্রামবাসী এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সিটির ব্রুকলীনে গত ১৪ জুলাই রোববার যুক্তরাষ্ট্র প্রবাসী চৌদ্দগ্রামবাসীর এক সভায় নতুন সংগঠনটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। ওই সভায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রায় ৩০ জন প্রতিনিধি যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কমিউনিটি এক্টিভিস্ট গোলাম হোসেন মুজুমদারের সভাপতিত্বে সভায় ইউনিয়ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা উত্তর আমেরিকায় বসবাসরত চৌদ্দগ্রাম প্রবাসীদের সংগঠিত করার জন্য একটি লাভজনক সংগঠন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে সম্মত হন। সভায় পরবর্তী দুই মাসের মধ্যে একটি সম্মেলন করার জন্য ৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন : সিরাজুল হক জামাল, কামরুল হাসান, মীর আনোয়ার হোসেন এবং কামাল উদ্দিন।
আহ্বায়ক কমিটি উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীদের নিয়ে পরবর্তী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ’র নির্বাহী কমিটি গঠনে দায়িত্ব পালন করবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’