যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র দাবদাহ : প্রচণ্ড গরমের কারণে অপরাধ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান ম্যাসাচুসেটস পুলিশের, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে। এতোই গরম যে, ম্যাসাচুসেটস পুলিশ অন্তত সোমবার পর্যন্ত অপরাধীদের অপরাধ কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে। স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও।
নিজেদের ফেসবুক পেজে ম্যাসাচুসেটস পুলিশ ডিপার্টমেন্ট লিখেছে, ‘বন্ধুরা প্রচণ্ড গরমের কারণে আমরা আপনাদের কোনো অপরাধ করার আগে দুবার ভাবার অনুরোধ করছি। অতিরিক্ত গরমের চেয়ে বড় গু-া আর আমাদের এখোনে নেই। সে বড়ই ভয়ংকর। বাড়িতে থাকুন। নিজেদের এসির শক্তি বাড়ান। স্ট্রেঞ্জার থিংস সিজন-৩ দেখুন, ফেস অ্যাপের সঙ্গে খেলাধুলা করুন, নিজের বেসমেন্টে কারাতে প্র্যাকটিস করুন, সোমবার পরিবেশ একটু ঠাণ্ডা হলে আমাদের আবারও দেখা হবে। আপনাদেরই, পুলিশ। বি.দ্র: দয়া করে স্পয়লার দেবেন না। আমরা স্ট্রেনজার থিংস এর দ্বিতীয় সিজন পর্যন্তই দেখেছি।’ লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন যথেষ্ট পানি পান করেন। ডাব্লিউএ/ বিবিসি /সিএনএন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’