Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী মান্নানের সাথে জগন্নাথপুর উপজেলাবাসীর মতবিনিময় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: July 22, 2019 | 1:14 PM

https://www.facebook.com/USANewsNY/videos/549632675573039/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সাথে যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাতে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি জগন্নাথপুরের সন্তান আব্দুস শহীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মুহিত, মির্জা রশিদ মামুন, যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলা সমিতির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ, শামীম আহমদ, শাহীন কামালী, সৈয়দ লোকমান মিয়া, হুমায়ূন কবির সোহেল, মির্জা জোহান প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ জগন্নাথপুরের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে আয়োজক যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলাবাসীসহ অন্যান্যরা ফুল দিয়ে বরণ করে নেন।

সভায় বক্তারা জগন্নাথপুর উপজেলার উন্নয়ন সহ বিভিন্ন সমস্যার কথা পরিকল্পনা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী গভীর মনোযোগসহকারে তাদের কথা শোনেন। সমস্যাগুলো লিখিতভাবে সভায় উপস্থিত মন্ত্রীর পিএস’র কাছে দেয়ার জন্য সকলকে আহ্বান জানান।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এ আয়োজনের জন্য জগন্নাথপুর উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি প্রবাসীদের দেশে কোন সমস্যা হলে তাকে জানানোর অনুরোধ করেন। তিনি সব সময় গণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি আবদুস সহীদ মন্ত্রী এমএ মান্নান সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

পরে খলিল বিরিয়ানীর সুস্বাদু খাবার দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়। খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান তার সহকর্মীদের সাথে নিয়ে খাবার পরিবেশন করেন। মন্ত্রী এসময় খাবারের প্রশংসা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ