Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিউইয়র্ক প্রবাসীদের বিপুল সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: July 22, 2019 | 8:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিপুলভাবে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সাকিব বলেন, আগামী বিশ্বকাপে ভাল কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তার জীবনের স্মরণীয় ঘটনা হবে যদি তার অধিনায়কত্বে বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারে।

‘শো-টাইম মিউজিকের’ কর্ণধার আলমগীর খান আলমের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ডা.খন্দকার মাসুদুর রহমান, ইয়াং ডেমোক্রেটিক লিডার আহনাফ আলম, আবাসন ব্যবসায়ী মইনুল ইসলাম, শাহনেওয়াজ প্রমুখ। নিউইয়র্ক প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে সাকিব আল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট রিয়েলস্টেট ইনভেস্টর মো.আনোয়ার হোসেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ড.তনিমা হাদী। প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমানরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান বলেন, প্রবাসীদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। তিনি বলেন, অধিনায়ক মাশরাফীসহ বিশ্বকাপ খেলা ৪ ক্রিকেটার দলে না থাকা সত্ত্বেও বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ভাল করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ