Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আমেরিকা প্রবাসী বালাদেশিরা আমার গান খুব পছন্দ করেন : সংগীতশিল্পী রিজিয়া পারভীন

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: July 22, 2019 | 8:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন অনেক দিন ধরেই নতুন গান প্রকাশ থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়। বেশিরভাগ সময় এখানে থাকছেন। তবে মাঝে মধ্যেই দেশে ফেরেন। তিনি নিজের ব্যস্ততা প্রসঙ্গে বলেন, এখানে কিন্তু গান নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে। বিভিন্ন জায়গায় শো করছি। এখানকার প্রবাসী বালাদেশিরা আমার গান খুব পছন্দ করেন। বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গেলে তা বুঝতে পারি। সব মিলিয়ে যখন এখানে শো করি মনে হয় সামনে যেন আমার এক টুকরো বাংলাদেশ। তারপরও নিজের দেশকে খুব মিস করি।

এদিকে এরইমধ্যে রিজিয়া কাজ শুরু করেছেন তার নতুন একক অ্যালবামের। এর কথা, সুর ও সংগীত করছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। তবে এই কাজটি নিয়ে তাড়াহুড়ো করতে চান না রিজিয়া। তিনি বলেন, এই সময় সবাই একটি করে গান প্রকাশ করছেন। কিন্তু তারপরও আমি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অ্যালবামের আবেদন অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। নচিকেতা দাদা আমার খুব প্রিয় একজন শিল্পী ও সুরকার। তিনি এরই মধ্যে কয়েকটি গান তৈরি করেছেন আমার জন্য। আরো কিছু গান করবেন। খুব শিগগিরই সেগুলোতে কণ্ঠ দেবো। আমার বিশ্বাস খুব সুন্দর কিছু গান সবাইকে উপহার দিতে পারবো। অ্যালবাম কবে নাগাদ প্রকাশের ইচ্ছে রয়েছে জানতে চাইলে রিজিয়া বলেন, আর কিছু সময় অপেক্ষা করতে বলবো আমার শ্রোতাদের। আমি নিজেও অপেক্ষায় আছি। ভালো কিছুর জন্য আসলে অপেক্ষা করতে হয়। আশা করছি, এ বছরই এটি  শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV