প্রিয়া সাহার শাস্তি দাবিতে হোয়াইট হাউজের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ : শীঘ্রই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে দেখা করবেন প্রিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রিয়া সাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা। ২২ জুলাই সোমবার যুক্তরষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। একইসাথে তাকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবিও উঠেছে।
১৭ জুলাই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেছেন যে, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সকলেই প্রিয়া সাহার বক্তব্যকে মিথ্যা হিসেবে অভিহিত করেছেন। ‘উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের জঘন্য মিথ্যাচার করা হয়েছে বাংলাদেশকে বিশ্বের সামনে হেয়-প্রতিপন্ন করার অভিপ্রায়ে’-এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ২২ জুলাইয়ের এই বিক্ষোভ সমাবেশে ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি নুরল আমিন, সহ সভাপতি মোহাম্মদ আযম আজাদ, সাধারণ সম্পাদক এম নবী বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা রাবিউল ইসলাম রাজু, সহ সভাপতি আবু বকর সিদ্দিক সাজ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আলমগীর, সেতু।
এছাড়াও গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি করিম সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু সরকার উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবরে দেয়া স্মারকলিপিতে প্রিয়া সাহার ভয়ংকর মিথ্যা তথ্য প্রদান করার তীব্র নিন্দা ও ঘৃনা জানানো হয়। উল্লেখ করা হয় যে, প্রিয়া সাহার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মিলারও তা সত্য নয় বলে উল্লেখ করেছেন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এর কাছে মিথ্যা ষড়যন্ত্রমূলক ও বানোয়াট তথ্য দিয়ে প্রিয়া সাহা দেশদ্রোহী কাজ করেছেন। তার বক্তব্য শুধু বাংলাদেশকে নয়, বাঙ্গালী জাতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়কে কলঙ্কিত করেছে। বক্তারা আরো বলেন, প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তিনি তার যে দুই মেয়ে আমেরিকা প্রবাসী তাদের নাগরিকত্ব পেতে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তিনি মিথ্যাচার করে তার দুই মেয়ের নাগরিকত্ব নেওয়ার পথ পরিষ্কার করার পাশাপাশি নিজেরও গ্রীনকার্ড প্রাপ্তির পথ সুগম করতে চেয়েছেন। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এটি যাদের সহ্য হচ্ছে না, সেই জামাত-শিবির আর বদর-রাজাকারের পারপাস সার্ভ করতেই প্রিয়া সাহা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদাঙ্ক অনুসরন করেছেন।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী প্রিয়া সাহা নিউইয়র্কেই অবস্থান করছেন। তবে কারো সাথেই কথা বলতে চাচ্ছেন না। এমনকি যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের কারো সাথে কথা বলতেও নারাজ বলে তার এক আত্মীয় জানান। তবে শীঘ্রই তিনি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে দেখা করবেন বলে তার ঘনিষ্ঠ এক আত্মীয় নাম গোপন রাখার শর্তে ২২ জুলাই এ সংবাদদাতাকে জানিয়েছেন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি