Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক’র বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: July 23, 2019 | 12:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লং আইল্যান্ড হেপ স্টেট লেক স্টেট পার্কে সুবজ ঘেরা পাকৃতিক সৌন্দয্যে এক মনোরম পরিবেশে গত ২১ শে জুলাই রবিবার বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কএর বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়। শুরুতে আগত অতিথিবৃন্দকে সকালের নাস্তা পরিবেশন করা হয়। নাস্তা পরিবেশনের পর পরই সকলের উপস্থিতিতে বনভোজন উদ্বোধন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ল অফিসের পেরালিগ্যাল মোহাম্মদ আলী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খাবার বাড়ী রেষ্টুরেন্টের কর্ণধার হারুন ভূঞা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, বিশিষ্ট সাংবাদিক তাসের মাহমুদ, মোঃ আলী বাবুল, বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর সভাপতি মাহমুদুল হক চৌধুরী, উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান, আবুল কাশেম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ, রানা মোঃ আয়াজ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি জামিল আহমেদ, আমিরুজ্জামান চৌধুরী, জিয়াউল ফাত্তাহ রিয়াদ, সংগঠনের কোষাধ্যক্ষ বোরহান খান, সংগঠনের সহ সভাপতি জয়নাল আবেদীন, মোমিন মোল্লা, মোহাম্মদ নাজিম, মিলন চৌধুরী ইকবালসহ পরিবারের সকল সদস্যবৃন্দ উল্লাস করে বনভোজন উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই ছোট শিশু কিশোর ও বিভিন্ন বয়সের মহিলাদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, জেসমিন আকতার চৌধুরী, সেনোয়ারা বেগম, আফজাল শরীফ, মিলন চৌধুরী ও লিয়াকত আলী। ক্রীড়া প্রতিযোগিতা সময় রৌদ্র গরমে অতিথিবৃন্দকে তরমুজ, তরল পানীয়, সোডা এবং ছোটদের মাঝে জুস, চিপ্স বিতরণ করা হয়। উল্লেখ্য বনভোজনের আকর্ষন হিসেবে পিকনিক স্পটে গরম গরম হটডক বিভিন্ন ধরনের ব্রডের সাথে পরিবেশন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তের পর পর দেশীয় স্বাদে রকমারী খাবারের সমন্বয়ে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। এতে সহযোগিতা করেন বোরহান খান, মোহাম্মদ আলী সবুজ, জেসমিন আকতার, জিয়াউল ফাত্তাহ রিয়াদ, মিলন চৌধুরী, জয়নাল আবেদীন এবং মাহমুদুল হক চৌধুরী। ১১টি আকষর্নীয় পুরস্কারের মাধ্যমে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র এর সৌজন্যে ছিলেন জামিল আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, মোহাম্মদ আলী সবুজ, হারুন ভূঞা, মোহাম্মদ সবুজ, এটর্ণী মঈন চৌধুরী, হিমো সাহেব, কাজী আজম, সেলিম হারুন, হাজী আবদুর রহমান।
প্রবাসের স্বনামধন্য শিল্পী আফজল হিন্দি ও বাংলা গান পরিবেশন করেন। গানের তালে তালে উপস্থিত ভাবীরা নৃত্য পরিবেশন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীরা এবং র‌্যাফেল ড্রয়ের বিজয়ীরা তাদের পুরস্কার পুরস্কার গ্রহণ করেন। শেষে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী এবং উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু। সকলকে আগামী বছরের বনভোজনের আমন্ত্রন জানিয়ে বার্ষিক বনভোজন ২০১৯ সালের বনভোজন সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV