Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

ফেসবুক পোস্টে মার্কিন কংগ্রেসওম্যান ওকাসিও-কোর্তেজকে গুলি করা উচিত বলে মন্তব্য করায় দুই পুলিশ অফিসার বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: July 23, 2019 | 3:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেসে নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ১৪ থেকে নির্বাচিত ডেমোক্রেট সদস্য আলেক্সান্দ্রা ওকাসিও-কোর্তেজকে গুলি করা উচিত বলে মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন দুই পুলিশ অফিসার। বিবিসি, রয়টার্স

ফেসবুক পোস্টে লুইসিয়ানার পুলিশ অফিসার চার্লস রিসপোলিএই মন্তব্য করলে ওই পোস্টে লাইক দেন আরেক অফিসার অ্যাঞ্জেলো ভারিসকো। গ্রেটনার পুলিশ প্রধান বলেন, ‘এটি আমদের পুলিশ বিভাগের জন্য অত্যন্ত বিব্রতকর।’ লুইসিয়ানের গ্রেটনার পুলিশ বিভাগে কর্মরত চার্লস রিসপোলি একটি ব্যাঙ্গাত্মক নিউজসাইটের করা ভুয়া খবর নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেন। ওই নিউজে লেখা ছিলো, কোর্তেজ বিশ্বাস করেন মার্কিন সৈন্যদের বাড়তি টাকা দেয়া হচ্ছে। রিসপোলি লেখেন, ‘এই ইডিয়টের জন্য কয়েক রাউন্ড গুলি দরকার। আমি মনে করি না তার কংগ্রেস সদস্য হিসেবে কাজ করার যোগ্যতা আছে।’ আরেক অফিসার অ্যাঞ্জেলো ভারিসকো ওই পোস্টে লাইক দেন। গ্রেটনার পুলিশ প্রধান আর্থার লসন বলেন, ‘যিনি টুইট করেছেন ও যিনি এতে লাইক দিয়েছেন দু’জনকেই বরখাস্ত করা হয়েছে। এই দুই অফিসারই অপেশাদার আচরণ করেছেন, তারা পুলিশ বিভাগের সামাজিক মাধ্যম ব্যবহার নীতি লঙ্ঘন করেছেন। এটি কংগ্রেস সদস্যের প্রতি সহিংস আচরণ।’ প্রসঙ্গত, এই ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোর্তেস ও তার তিন সহকর্মীকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন। টুইটে ট্রাম্প বলেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। যাদের উদ্দেশ্যে ট্রাম্পের এই টুইট, তাদের মধ্যে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, রশিদা তালেব এবং আয়না প্রেসলির জন্ম ও বড় হয়ে ওঠা আমেরিকাতেই। অন্য কংগ্রেসওম্যান ইলহান ওমর ১২ বছর বয়সে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। তার জন্ম সোমালিয়ায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV