ঢাকায় নয়া মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মোজেনা

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ড্যান ডাব্লিউ মোজেনাকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ই মে প্রেসিডেন্ট ওবামা প্রশাসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা করেছেন। এতে টেরি ডি. গারসিয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি, ড্যান ডাব্লিউ মোজেনাকে বাংলাদেশে মার্কিন দূত এবং ফ্যাঙ্কি এ রিডকে ফিজি দ্বীপপুঞ্জে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ ঘোষণা করে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে এ নিবেদিত এবং সফল ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। আগামীতে তাদের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। বাংলাদেশে মার্কিন দূত হিসেবে মনোনীত ড্যান ডব্লিউ মোজেনা বর্তমানে ন্যাশনাল ওয়্যার কলেজে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৭-২০১০ পর্যন্ত এ্যাঙ্গোলাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা মোজেনা ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন। ওয়াশিংটনে ফিরে এ পদে যোগ দেয়ার আগে তিনি জাম্বিয়ার লুসাকা মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেই ১৯৮২ সালে তিনি তার পররাষ্ট্র বিভাগের কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকাতে রাজনৈতিক-অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামাবাদের মার্কিন দূতাবাসে তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উপ-রাজনৈতিক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ থেকে গণতন্ত্রের পথে উত্তরণের সময় তিনি সেখানকার অফিসার-ইনচার্জ এবং দক্ষিণ আফ্রিকা অঞ্চল বিষয়ক বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সফলভাবে। এছাড়া তিনি ভারতের নয়া দিল্লি এবং সাবেক জায়ারেও দায়িত্ব পালন করেন। এছাড়া জায়ারে তিনি এবং তার স্ত্রী পিস কোরের স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন। রাষ্ট্র্রদূত মোজেনা আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে বিএস ডিগ্রি এবং মেডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিন থেকে এমএ ও এমপিএ ডিগ্রি লাভ করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








