Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

প্রিয়া সাহাকে গ্রেপ্তার কিংবা তার বিরুদ্ধে মামলার কোন পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের : যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: July 24, 2019 | 12:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগকারী প্রিয়া সাহাকে গ্রেপ্তার কিংবা তার বিরুদ্ধে মামলার কোন পরিকল্পনা নেই বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী নিজেই গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য প্রকাশ করেন। ড. মোমেন বলেন, বাংলাদেশ দেখভালের দায়িত্বপ্রাপ্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্টেন্ট সেক্রেটারী এলিস ওয়েলস আমাদের টেলিফোন করে উদ্বেগের সঙ্গে দু’টি বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত: সরকার প্রিয়া সাহাকে দেশে ফিরলে গ্রেপ্তার করবো কি-না? দ্বিতীয় তার বিরুদ্ধে সরকার কোন মামলা করবে কি-না? আমি অ্যাসিস্টেন্ট সেক্রেটারী অব স্টেটকে বলেছি, আমরা  গ্রেপ্তার করবো না। যদিও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দেশে অনেকে তার উপরে ক্ষুব্দ।  তিনি ফিরলে কেউ কিছু করে বসতে পারে তা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় প্রিয়া সাহার প্রটেকশন বা সুরক্ষা চাইলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। মন্ত্রী বলেন, যে কোন নাগরিক চাইলে সরকার প্রটেকশন দেয়, অতীতেও দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেন যে, ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে।’ তার এই বক্তব্যে দেশ ও প্রবাসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV