Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

খালেদা জিয়াকে তালেবানের মদদদাতা অভিহিত করার নিউইয়র্কে বিএনপির প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: May 15, 2011 | 11:01 AM

 এনা : যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং নীতি-নির্ধারকদের কাছে প্রেরিত ই-মেইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশী তালেবানের মদদদাতা, মানবতা বিরোধী অপরাধী, দুর্নীতিবাজদের রক্ষাকবজ এবং গণতন্ত্রের দুশমন হিসেবে অভিহিত করার প্রতিবাদে ১৪ মে রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

এতে উপস্থিত ছিলেন এ শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সহ-সভাপতি হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আকতার হোসেন বাদল এবং আজাদ বাকির, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ প্রমুখ। উল্লেখ্য যে, বৃটিশ প্রধানমন্ত্রী, বৃটিশ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্টেট ডিপার্টমেন্টের অপরাপর কর্মকর্তা, কংগ্রেসনাল বাংলাদেশ ককাস বরাবরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণের নামে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে মিলিত না হবার প্রসঙ্গ রয়েছে। এ বিষয়টি জানাজানি হবার পর যুক্তরাষ্ট্র বিএনপি তাৎক্ষণিকভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং এহেন আচরণে লিপ্তদের ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানানো হয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ