Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিহত বাংলাদেশী ক্যাবী জাফরুল্লার’র দাফন : পলাতক প্যাসেঞ্জারের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: July 26, 2019 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে একজন বাংলাদেশী ইয়েলো ক্যাবী নিজ গাড়ীর আঘাতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। নিহত ক্যাবীর নাম মোহাম্মদ জাফরুল্লাহ (৬৫)। গত ১৪ জুলাই দিবাগত রোববার রাত ১১টা ৪০ মিনিটে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকার সেওয়ার্ড এভিনিউতে এই ঘটনা ঘটে। সে বিগত ২০ বছরের অধিককাল থেকে নিউইয়র্ক সিটিতে ইয়েলো ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন বলে জানা গেছে। খবর ইউএনএ’র।

এদিকে ভাড়া না দিয়ে পালিয়ে যাওয়া প্যাসেঞ্জার ঘটনার দু’দিন পর মঙ্গলবার (১৬ জুলাই) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এসময় তার আইনজীবী সাথে ছিলেন। তার নাম আহভীর মেডিনা (১৬)। তার বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ আনা হয়েছে।  অপরদিকে নিহত মোহাম্মদ জাফরুল্লাহর নামাজে জানাজা গত ১৯ জুলাই শুক্রবার জ্যামাইকার বায়তুল জাফর মসজিদে অনুষ্ঠানের পর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়া মুসলিম কবরস্থনে তার মরদেহ দাফন করা হয়েছে।

নিহত মোহাম্মদ জাফরুল্লাহ নিউইয়র্কের ব্রুকলীনের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এমবিএ ডিগ্রীধারী জাফরুল্লাহ বিগত ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী ও এক সন্তান ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর কন্যা সন্তান বিবাহিতা। ব্যক্তিগত জীবনে সে খুবই কর্মঠ এবং অমায়িক মানুষ ছিলেন। প্রতিদিন ১২ ঘন্টা ট্যাক্সি চালাতেন বলে জানা গেছে। সে ১৯৯৭ সাল থেকে ক্যাব চালিয়ে করে জীবিকা নির্বাহ করতেন বলে ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন সূত্রে জানা গেছে।

ঘটনার দিন রাতে মোহাম্মদ জাফরুল্লাহ যাত্রী নিয়ে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় যাওয়ার পর অজ্ঞাত যাত্রীটি ভাড়া না দিয়েই পালানোর চেষ্টা করলে ক্যাবী জাফরুল্লাহ তার গাড়ীর জানালা খুলে ভাড়া দাবী করেন এবং এক পর্যায়ে জাফর উল্লাহর অর্থ নিয়ে পালিয়ে যায়। উদ্ভত পরিস্থিতিতে জাফরুল্লাহ গাড়ী চালু রেখেই যাত্রীকে ধাওয়া করেন। তাড়াহুড়ার মধ্যে পার্কিং না করে ড্রাইভিংয়ে রেখেই তিনি গাড়ী থেকে বের হন এবং এই অবস্থায় গাড়ীর আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে স্থানীয় জ্যাকোবী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে সার্জারী টেবিলেই তার মৃত্যু ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV