কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ ‘হুমায়ূন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন’ ২১ জুলাই রোববার জ্যামাইকার স্মার্ট একাডেমিয়াতে এক স্মরণ সভার আয়োজন করে। শুরুতে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই ম্যানহাটানে বেলভ্যু হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সকল বয়েসী পাঠকের প্রিয় এই লেখক।

হুমায়ূন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এক আবেগঘন বক্তব্যে তাঁর গত সাত বছরের কঠিন জীবনের কথা তুলে ধরেন। এসময়ে অনেকেই আবেগে আপ্লুত হন। ক্যানসার হাসপাতাল ও জাতীয়ভাবে হুমায়ুন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো উল্লেখ করেন, এই কাজে হুমায়ূন আহমেদের পুরো পরিবারকে সম্পৃক্ত হওয়া দরকার।
কালজয়ী সাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন এক স্বপ্নের জাদুকরের নাম। মানুষের মনে স্বপ্ন জাগরণ ও বিস্তারে তার তুলনা ছিল না। তাঁর স্বপ্নের ক্যানসার হাসপাতাল স্থাপনের ভাবনা নিয়ে কথা বলেন হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ও চিকিৎসক ডা: সিনহা মনসুর, ডা: সজল আশফাশ, ডা: ইউসুফ আল মামুন এবং ডা: চৌধুরী সারওয়ারুল হাসান।
ফাউন্ডেশনের সভানেত্রী মুনিয়া মাহমুদ ফাউন্ডেশনের অতীত কার্যক্রমের কিছু অংশ তুলে ধরেন। বর্তমান প্রজন্মের শিশুদের বাংলা শিক্ষার উপর গুরুত্ব আরোপ এবং দেশে ক্যানসার হাসপাতার নির্মানের জন্য সবার সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুদ্দিন মাহমুদ, নিশাদ হুমায়ূন, নিনিত হুমায়ূন, কচিকন্ঠের সভাপতি এবং হুমায়ূন ফাউন্ডেশনের উপদেষ্টা হেমায়েত হোসেন, কন্ঠশিল্পী লিসা জামান, কাউসার পারভিন, লেখক ও কবি পলাশ ফাতিমা শামশাদ, সারওয়ার হাবিব, কবি শামীম আরা আফিয়া, কুহেলি মুন্নি, ব্যবসায়ী মো: আতাহার উদ্দিন, সাংবাদিক শামিম শাহেদ, লেখক শামশাদ হুসাম, কবি ছন্দা বিন্তে সুলতান, সুফিনাজ স্বপ্না, নূর নাজিয়া সাবা, তাসলিমা মালিক মিনা, শিরীন ইসলাম, কবি জায়েদ প্রমুখ।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শামীম আল আমিন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি