Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

উৎসব-আনন্দে নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির বনভোজন-ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: July 26, 2019 | 10:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন ও ঈদ পুনর্মিলনী গত ২১ জুলাই রবিবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিউইয়র্কের হোয়াইস্টন ব্রীজের নীচ দিয়ে বয়ে যাওয়া ইস্ট রিভারের ধারে ফেরী পয়েন্ট পার্কে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় এ বনভোজন। বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা সপরিবারে জড়ো হন বনভোজন কেন্দ্রে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোঃ আবু মুসা। সাথে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল আহসান, খন্দকার আমিরুল ইসলাম, মোঃ ইমদাদুল হক, রফিক আহম্মেদ মিলু ও কাজী আবেদিন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সিনিযয়র সহ সভাপতি মোঃ রাশেদুল আলম, সহ সভাপতি রওশন পারভিন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, বনভোজন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহমান, সমন্বয়কারী মোঃ সাজেজুল ইসলাম সুজন, যুগ্ম আহ্বায়ক কাজী পারভেজ বাবু, সাইদুর রহমান, মোঃ কামরুজ্জামান এবং মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, আবদুল্লাহ যুবায়ের এবং মোঃ আশিক ইকবাল, মোঃ ইসলাম, মন্জুর কাদের, কেএম খোকন, রেজাউর রহমান, মফিজুল ইসলাম শুভ, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, কার্যকরী কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ।

দিনের প্রথম পর্বে নাস্তা, তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পর পরই খেলাধুলা শুরু করা হয়। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও আহ্বায়ক আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে খেলাধুলা পরিচালনা করেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের। সহযোগিতায় ছিলেন মোঃ কামরুজ্জামান, মোঃ আশিক ইকবাল, মোঃ আলমগীর হোসেন, মোঃ জিয়াউর রহমান, রওশন পারভিন, সপ্না ইসলাম, সাহানারা খাতুন ও সাজিদ হাসান। বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় ছিল ৩ থেকে ৫, ৬ থেকে ৮, ৯ থেকে ১১ ও ১২ থেকে ১৬ বছরের ছেলে মেয়েদের দৌড়। আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর তত্ত্ব¡াবধানে ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ রাশেদুল আলম। এরপর দুপুরের খাবার পরিবেশন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজমুল আহসান। সহযোগিতা করেন মোঃ গিয়াস উদ্দিন, কাজী পারভেজ বাবু, মোঃ আলমগীর হোসেন, মোঃ কামরুজ্জামান, মন্জুর কাদের, মোঃ মিজানুর রহমান।

মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন অতিথি শিল্পী রওশন বেগম। বাংলাদেশ থেকে আসা মরিয়ম মারিয়া, সুরছন্দ স্কুলের শিক্ষক ও সমিতির উপদেষ্টা মোঃ ইমদাদুল হক সহ সমিতির কয়েকজন শিল্পী। এরপর শুরু হয় বালিশ বদলের আনন্দদায়ক পর্ব। জমে উঠেছিল প্রীতি ফুটবল ম্যাচ, মেয়েদের দৌড় ও মার্বেল দৌড়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাজেজুল ইসলাম সুজন ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ আশরাফুল আলম। এসময় মঞ্চে ছিলেন সভাপতি আবু মুসা, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বিশেষ অতিথি আঃ খালেক, উপদেষ্টা খন্দকার আমিরুল ইসলাম, মোঃ ইমদাদুল হক, মোঃ মতিউর রহমান, রফিক আহম্মেদ মিলু, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ রাশেদুল আলম, সহ সভাপতি কাজী পারভেজ বাবু সহ অথিতিবৃন্দ। উল্লেখ্য, দিনটি ছিল নিউইয়র্কের রেকর্ডকৃত ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। সিটি ও রাজ্য প্রশাসনের আহবান ছিল বিশেষ প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হবার। কিন্তু বৈরী প্রকৃতি পরাস্থ করে এলাকাবাসীর সাথে মিলিত হবার অদম্য বাসনায় কুষ্টিয়া প্রবাসীরা সপরিবারে জড়ো হন বনভোজন কেন্দ্রে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV