Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: July 27, 2019 | 1:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কে ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির এই আয়োজন পরিণত হয়েছিল উত্তর আমেরিকায় প্রবাস জীবন কাটানো প্রাক্তন ছাত্রদের মিলনমেলায়। দেশের বাইরে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এটি ছিল দ্বিতীয় আয়োজন। প্রাক্তন ছাত্রদের শৈশব ও কৈশোরের গল্প উঠে আসে এই পুনর্মিলনীতে । যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডায় বসবাসরত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও তাদের পরিবারের সদস্যরাও যোগ দেন পুনর্মিলনী অনুষ্ঠানে।

কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেএসপির ফুটবল কোচ আবদুল্লাহ সাইক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার সাজিদ হাসান, মনিরুজ্জামান মনি, গাজী সালাউদ্দিন, অনিন্দ্য দাস, শাহজাদা, সাবেক ফুটবলার বকতিয়ার, ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান কাকন, পুনর্মিলনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও বর্তমান সভাপতি সাঈদ হোসেন বিজয়, মারুফ, সুমন, সাবেক সাঁতারু কারার মিজান, সাবেক অ্যাথলেটস বিমল চন্দ্র তরফদার, সাবেক লং টেনিস খেলোয়াড় শরীফুল আজম রুবেল, সাবেক হকি খেলোয়ার নিক্সন আলম, আক্তার হোসেন, আমিনুস সামাদ, মো. রাশেদ, সাজ্জাদ জন, সুলতান মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান জানান, ১৯৮৬ সালে বিকেএসপির যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে উজ্জল নাম বিকেএসপি। বিকেএসপির হয়ে, দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে যারা সুনাম বয়ে এনেছেন তারাই সমবেত হয়েছিলেন পুনর্মিলনীতে। অনুষ্ঠানে বড়দের গৌরবগাঁথা গল্পে উজ্জীবিত ছিলেন নবীনরা, নতুনদের বর্তমান সাফলেও খুশি প্রবীণরা। দেশের বাইরে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা।

জাহিদুর রহমান খান জানান, বিকেএসপির প্রাক্তন ছাত্রদের আগামী পুনর্মিলনী হবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ