Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যৌন কেলেঙ্কারির অভিযোগে আইএমএফের এমডি গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: May 15, 2011 | 11:04 AM

 এনা : হোটেলের মহিলা কর্মচারির উপর যৌন হামলা এবং সঙ্গমের উদ্দেশ্যে অনেকক্ষণ সেই মহিলাকে নিজ  কক্ষে আটক রাখার অভিযোগে আইএমএফ (ইন্টারন্যাশনাল মানিটারী ফান্ড) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডমিনিক স্ট্রোস খান(৬২)কে ১৪ মে বিকেলে জেএফকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে।

 

প্যারিসের উদ্দেশে রওয়ানা দেয়ার প্রাক্কালে এয়ার ফ্র্যাঞ্চের ২৩ নম্বর ফ্লাইটের প্রথম শ্রেণীর ক্যাবিন থেকে তাকে গ্রেফতার করা হয়। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার পল জে ব্রাউন মিডিয়াকে এ তথ্য জানিয়ে আরো বলেন, ম্যানহাটানে বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ারের কাছে সফিটেল নিউইয়র্ক হোটেলের ২৮০৬ নম্বর কক্ষে ছিলেন আইএমএফর ব্যবস্থাপনা পরিচালক মি: খান। এ কক্ষের ভাড়া প্রতি রাত ৩ হাজার ডলার তথা সোয়া দুই লাখ টাকা। ১৪ মে দুপুরে হোটেলের ৩২ বছর বয়েসী এক মহিলা কর্মী ঐ কক্ষে প্রবেশ করেন। তিনি মনে করেছিলেন যে কক্ষটি খালি। ভেতরে প্রবেশের পরই আইএমএফর এমডি বাথরুম থেকে বের হয়েই জাপটে ধরেন ঐ মহিলাকে। সে সময় এমডি একেবারেই নগ্ন ছিলেন বলে পুলিশকে জানানো হয়। ঘটনার আকস্মিকতায় কিংকতর্ববিমূঢ় মহিলা নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু আইএমএফ এমডি তাকে ধরে বিছানায় নেন। এক পর্যায়ে মহিলাটি নিজেকে তার বাহু থেকে মুক্ত করে দৌড় দিতে চাইলে পুনরায় তাকে জাপটে ধরে বাথরুমে নেয়া হয়। বেশ খানিকক্ষন ধস্তাধস্তির পর মহিলাটি দৌড়ে কক্ষ ত্যাগ করেন এবং সহকর্মীদের বিষয়টি অবহিত করার পরই পুলিশকে ফোন করা হয়। পুলিশ হোটেলে আসার আগেই আইএমএফ এমডি হোটেল ত্যাগ করেন। খোজ নেয়ার পর পুলিশ জানতে পারে যে তিনি এয়ারপোর্টে রয়েছেন প্যারিসের পথে। আইএমএফ এমডিকে জেলে নেয়া হয়েছে। ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নীর মুখপাত্র বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন যে রোববার কোন এক সময় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। জানা গেছে, আগামী বছরের মে মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হচ্ছেন সমাজতান্ত্রিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। দেশে ফিরেই সে ঘোষণা দেয়ার কথা। আরো জানা গেছে, ২০০৮ সালে তার বিরুদ্ধে আইএমএফর এক সহকর্মীর সাথে দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছিল। ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী মি: খান সাড়ে ৩ বছর ধরে আইএমএফর এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩ বছরের বিশ্বমন্দা পরিস্থিতি সত্বেও তার নেতৃত্বে আইএমএফ বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করছে বিধায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু নারী কেলেংকারির পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক ভবিষ্যতের কবর রচনা হতে পারে বলে অনেকের আশংকা। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV