প্রিয়া সাহার সঙ্গে দেখা হয় ওয়াশিংটনে রিলিজিয়াস ফ্রিডম সম্মেলনে, কে তাকে নিয়ে গেছে সেটা জানি না : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রিয়া সাহার সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- ‘উনার (প্রিয়া সাহার) সঙ্গে আমাদের দেখা হয় ওয়াশিংটনে রিলিজিয়াস ফ্রিডম সম্মেলন অনুষ্টানে তিনি গিয়েছিলেন বেসরকারী একজন লোক হিসেবে। আমরা যেহেতু সরকারী লোক… দেশী লোক দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, গল্প হয়েছে। কিন্তু উনি যে কী কাজ করছেন সেটা আমরা জানি না। কে তাকে নিয়ে গেছে সেটাও আমরা জানি না।’
মন্ত্রী এ সময় আরো বলেন- ‘উনার (প্রিয়া সাহা) মুখ থেকে শুনেন কে তাকে নিয়ে গেছে। তবে আমরা দু:খিত হয়েছি উনার স্টেটমেন্টে। স্টেটমেন্টেটা মনে হলো একেবারে ভিত্তিহীন।
কারন- তিনি বলেছেন এদেশ থেকে চার কোটি মাইনরিটি উধাও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে।’
মন্ত্রী এ সময় বলেন- তার এ কথা আমাদের খুব খটকা লেগেছে। বাট আমরা বাংলাদেশ রিলিজিয়াস হারমনিতে বিশ্বাস করি। আমরা পৃথিবীর মধ্যে রিলিজিয়াস হারমনির একটা মডেল। সকল নাগরিকের সমান অধিকার আছে। তাকে (প্রিয়া সাহা) তার অবস্থান বিবেচনা করা হবে। তবে হোছট করে আমরা কোনো কাজ করবো বলে আমার মনে হয় না।মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের