Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদের বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 28, 2019 | 11:55 AM

https://www.facebook.com/USANewsNY/videos/497363097736373/

https://www.facebook.com/USANewsNY/videos/484832445417572/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২৭ জুলাই শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চায়নিজ হলে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ড. বশির আহমেদের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে তার সম্মানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল এবং এডভোকেট আহমদ উল্লাহ ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি’র জাকির এইচ. চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ আখতারুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আবু নওশাদ, নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট সামসুল আবেদীন, জাহাঙ্গীর হোসেন, রেক্সোনা মজুমদার, আবুল কাশেম, শাহীন, ফয়সাল, আব্দুল মান্নান, মাওলানা ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, আবুল কালাম, আনিসুর রশিদ, দীন ইসলাম, ইমতিয়াজ, ইশতিয়াক, হারুন-উর-রশিদ, মিজানুর রহমান, তুহীন, বাবু, সানী, রনি, আসাদ উল্লাহ, অপু, ইসমাইল সহ কমিউনিটির নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানে আয়োজক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় সংবর্ধিত অতিথি ড. বশির আহমেদকে। দেশ সেবায় তার বিশেষ অবদানের জন্য প্রবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান হয়। এর আগে সজ্জন আইনজীবী হিসেবে পরিচিত ড. বশির আহমেদ অনুষ্ঠান হলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান আয়োজক কমিটির নের্তৃবৃন্দ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী এ সংবর্ধনা সভায় যোগ দেন।

সভায় ড. বশির আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। সব সময় প্রবাসী বাংলাদেশীরা উন্নয়ন সহযোগি হিসেবে করে আসছে। সরকারও প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় সচেষ্ট রয়েছে।
ড. বশির বলেন, দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে নিরলসভাবে কাজ করছে সরকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রবাসী আনজীবী মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশে আইন পেশায় বিশেষ অবদান রাখার জন্য ড. বশির আহমেদকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV