Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সংযুক্ত আরব আমিরাতে ২২০ বাংলাদেশি শ্রমিক আটক

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: May 15, 2011 | 11:14 AM

ইউএসএনিউজ ডেস্ক: বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সংযুক্ত আরব আমিরাতে ২২০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। গাল্ফ নিউজ রোববার এই খবর প্রকাশ করে।খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল নাসের বিন আল আওয়াদী আল মেনহালি বলেন, তারা এই চক্রের প্রধানকে গ্রেফতার করেছে। তার বয়স ২৯। সে বাংলাদেশি। রিপোর্টে তার পরিচয় হিসেবে এক্স, জি. এম. কোড নাম ব্যবহার করা হয়েছে।শ্রমিকরা পালাতে চেষ্টা করেছিল কিন্তু তাদের আমরা ধরে ফেলেছি। যারা আরব আমিরাতের আইন ভঙ্গ করে বৈধ কাগজপত্র ছাড়াই এখানে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমাদের দল সফল হয়েছে। ওই ক্যাম্পে আমরা ৩০০ শ্রমিককে পেয়েছি। তাদের মধ্যে ২২০ জনের কাছে বৈধ কাগজপত্র নেই।তারা সেখানে গাদাগাদি করে থাকছিলেন। প্রচুর তেলাপোকা দেখা গেছে। ছড়ানো ছিটানো ছিল ময়লা-আবর্জনা, যা বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।তিনি বলেন, অনুপ্রবেশ ও আবাসন আইন অমান্যকারীদের দুই মাসের সাজা এবং সেই সঙ্গে ১ লাখ দিরহাম জরিমানা দিতে হবে। শ্রম আইন ভাঙার দায়ে কোম্পানিগুলোর প্রত্যেকটিকে জরিমানা দিতে হবে ৫০ হাজার দিরহাম।

ট্যাগ:
Situs Streaming JAV