Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

মিয়ানমার-ভারত-চীনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: July 29, 2019 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিয়ানমার, ভারত, চীনসহ বিভিন্ন দেশে মুসলমানদের নির্যাতনের নিন্দা, প্রতিবাদ এবং এহেন অপকর্মে লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ২৮ জুলাই রোববার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্যকালে সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সংগঠক গিয়াস আহমেদ বলেন, ‘তথ্য-প্রযুক্তির যুগেও দেশে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। বর্বরোচিত আচরণ করা হচ্ছে ধর্মীয় বিদ্বেষমূলকভাবে। এহেন অপকর্ম চলা দেশসমূহের বিরুদ্ধে গোটাবিশ্বকে রুখে দাঁড়াতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ করতে হবে।’

সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা শেখ আব্দুর রহিম মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ ওয়াসিম সিদ্দিকীর সঞ্চালনায় এই র‌্যালিতে আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, সহ-সভাপতি কাজী সাঈয়েদুর রহমান, ইসমাইল আলী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী বাবুল, মো. নাদের, সোহেল রেজা, মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া প্রমুখ।

বক্তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘একাত্তরের চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশ। কিন্তু একটি মহল ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। ভারত, মিয়ানমার এবং চীনে মুৃসলমানদের ওপর চলমান বর্বরতাকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি প্রিয়া সাহার আবির্ভাব ঘটেছে। কিন্তু প্রিয়ার সে অভিযোগ সর্বৈব মির্থ্যা ও ভিত্তিহীন। ’
সৈয়দ হেলাল মাহমুদ র‌্যালির পর এ সংবাদদাতাকে জানান, শীঘ্রই আমরা কমিউনিটির বিভিন্ন স্থানে আরো কটি র‌্যালি করবো। তারপর জাতিসংঘ এবং হোয়াইট হাউজের সামনে কর্মসূচি ঘোষণা করা হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ