Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: July 30, 2019 | 9:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় সময় ২৯ জুলাই সোমবার বিকাল ৫টায় লস এঞ্জেলেসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস লস এন্জেলেস, ক্যালিফোর্নিয়া। কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিদের ২০-২৫ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সিটি কর্তৃক অনুমোদিত লিটল বাংলাদেশ কমিউনিটি। এই লিটল বাংলাদেশের জনগণের সুখ-দুঃখ হাসি-কান্নার সাথে দল-মত নির্বিশেষে একে অপরের সুখে-দুঃখে সমভাগে সমব্যথী। কিন্তু বর্তমান কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা কমিউনিটিকে কলঙ্কিত করেছেন। তার হাতে মুক্তিযোদ্ধা আবু তাহের লাঞ্চিত হয়েছেন। আমাদের কমিউনিটিকে তিনি বিভক্ত করে একের বিরুদ্ধে অন্যকে উসকানি দিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত করে রেখে দুর্নীতি রাজ্য গড়ে তুলেছেন। প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়, কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা এখানে কয়েকজন হাইব্রিড আওয়ামী লীগার দিয়ে কনসুলেট অফিসকে রাজাকার জামাতের আস্তানা বানিয়েছেন। সরকারি খরচে তিনি তার ব্যক্তিগত অতিথিদের আপ্যায়ন করান। সদ্য ক্রয় করা কনসুলেট অফিস বর্তমান বাজার মূল্য থেকে দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছে। এব্যাপারে দুর্নীতি আছে কি না সুষ্ঠু তদন্ত করার জন্য বর্তমান সরকার এর কাছে দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV