Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি মেয়রের সাথে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: July 30, 2019 | 10:48 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত ২৯ জুলাই সোমবার দুপুরে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়রের সাথে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী সাতাশ আগস্ট, মংগলবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করার লক্ষ্যে আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম এর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় মিলিত হন।আটলান্টিক সিটি মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ আগামী ২৭শে আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ মাননীয় মেয়র মহোদয়কে ‘বাংলাদেশ মেলা’র সম্মানিত অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব করলে তিনি সানন্দে সম্মতি জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান তাঁদেরকে সাক্ষাতের সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান। এই মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সৈয়দ মোঃ কাউছার, হাবিবুর রহমান, বিপ্লব দাশ, আলী হোসেন. বিপ্লব দেব, শেখ সেলিম. ফরহাদ সিদ্দিক প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV