Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: July 31, 2019 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গত ২৯ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডিএফএ’র বার্ষিক বনভোজন। ব্রঙ্কসের ডেভিডসনে বসবাসরত সংগঠনের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে এদিন কানেকটিকাটের শেরউড আইল্যান্ড স্টেট পার্কে নির্মল আনন্দ উপভোগ করেন। বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু-কিশোররা পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ মেতে উঠেছিল বর্ণাঢ্য সব আয়োজনে। ব্যতিক্রমী এ বনভোজনটি পরিনত হয় ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স’র মিলন মেলায়।

কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ছিলেন বায়তুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. গোলাম আজম, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এমডি আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, আরিফ রেজা, মোহাম্মদ ইসরাফিল, ইব্রাহিম খলিল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন দিদার, ফখরুল, রবিন, বেলায়েত হোসেন, রবিউল ইসলাম, নাজমুল, মারুফ, কাসেম প্রমুখ।
ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স’র কর্মকর্তারা সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশি প্রবাসী ভাই-বোনেরা একটি পরিবারের মত। দেশে ও প্রবাসে সকলের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে তারা বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। সংগঠনকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা।

আয়োজকরা জানান, এদিন সকালে প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি বনভোজন স্থলে সমবেত হন তারা। প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠে সুখ-দুঃখের আলাপচারিতায়। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। বনভোজনের ছিল মজাদার সব খাবার-দাবার। ছিল বিভিন্ন আয়োজনাদি। ছেলে-মেয়েদের জন্য বিভিন্ন খেলাধূলা। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন।

সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র’র। এতে পুরষ্কার ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। খেলাধুলায় অংশ গ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘটে। বনভোজনে অংশ নেয়া সকল শিশুকে প্রদান করা হয় খেলনা ও টিশার্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV