নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে ওয়াশিংটনে মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : আগামী ৩০ আগষ্ট শুক্রবার থেকে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে বসছে ফোবানা ৩৩তম সম্মেলন। ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এই ফোবানা সম্মেলনে অংশগ্রহন এবং ওয়াশিংটনে ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে এক মত বিনিময় সভা ২৮ জুলাই রবিবার ভার্জিনিয়ার উডব্রীজ শহরে অনুষ্ঠিত।
ভার্জিনিয়ার সাংস্কৃতিক সংগঠন সুরবিতানের সভাপতি বুলবুল ইসলাম ও ফটো সাংবাদিক কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আকতার হোসাইন, ফাহমিদা শম্পা, কবির পাটোয়ারী, পারভিন পাটোয়ারী, মনির হুসাইন, লিপি হুসাইন, জি আই রাসেল, জেবা রাসেল, ফারহানা আকতার, ফজলুল হক, বদরুল হক, নার্গিস পারভিন, জামান হুসাইন, মামুন খান, তোফাজ্জাল হোসেন, হেলেন আক্তার, আবদুস সাত্তার, সেলিম আক্তার, মজনু মিয়া, মাসুমা মেরিন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মোহাম্মদ হাবিবুল্লাহ, সাইদুন্নেছা হায়দার, মোশারফ হোসেন, সুমি আক্তার প্রমুখ।
সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ডিএমভি, একাত্তর ফাউন্ডেশন, প্রাইড ফাউন্ডেশন, উদয়ন ফাউন্ডেশন, বর্ণমালা, আমরা বাঙালি ফাউন্ডেশন, ওরা এগারোজন, বাইটপো, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি, বন্ধন এসোসিয়েশন, বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন (বাফি), ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন।
সভায় আগামী আগামী ৩০ আগষ্ট শুক্রবার থেকে নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে বসছে ফোবানা ৩৩তম সম্মেলনে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির আয়োজনে ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করে সভায় অংশগ্রহনকারী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি