Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ওয়ালমার্টের ২ কর্মী গুলিতে নিহত, পুলিশ সহ আহত দু’জন

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: July 31, 2019 | 7:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ওয়ালমার্টের ২ কর্মী গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন দু’জন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ালমার্টের এক কর্মী গুলি করে হত্যা করে তার দুই সহকর্মীকে। এতে এক পুলিশ অফিসার সহ আহত হন দু’জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। মিসিসিপি থেকে এ খবর দিয়েছে এপি। ডেসোটো কাউন্টির ডিস্ট্রিক্ট এটর্নি জন চ্যাম্পিয়ন বলেছেন, ৩৯ বছর বয়সী মার্তেজ তারেল আব্রাম সাউদাভেনের একজন পুলিশ অফিসারকে গুলি করেছে। ওই পুলিশ অফিসার বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিলেন। এ জন্য তিনি রক্ষা পেয়েছেন। অল্প আহত হয়েছেন। ওই সময় দ্বিতীয় আরেকজন পুলিশ কর্মকর্তা আব্রামকে গুলি করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পাশের টিনেসিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে, নিহত দু’ব্যক্তিই ওয়ালমার্টের কর্মী। এর মধ্যে প্রথমজনকে হত্যা করা হয় ওয়ালমার্টের পার্কিং এরিয়ায়। দ্বিতীয়জনকে হত্যা করা হয় ওয়ালমার্টের স্টোরের ভিতরে। তবে সে কেন এই হত্যাকা- ঘটিয়েছে তা স্পষ্ট হওয়া যায় নি। হামলাকারীকে হতাশাগ্রস্ত বলে সন্দেহ করছে পুলিশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ