নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির মামলা খারিজ, নির্বাচন ২০ অক্টোবর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের পুনরায় তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিপূর্বে নির্বাচন ঘিরে মামলার ফলে নির্বাচন অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। সম্প্রতি মামলাটি খারিজ হয়ে গেছে। ফলে ইসি আগামী ২০ অক্টোবর রোববার নির্বাচনে ভোট গ্রহণের দিন তারিখ ঠিক করেছে। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক-এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। নির্বাচনে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল ছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরো দু’জন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচন ঘিরে সোসাইটির তিন সদস্য যথাক্রমে আলী আকবর, জিআর চৌধুরী ও শফিকুল ইসলাম গত বছরের ১৮ অক্টোবর কুইন্স সুপ্রীম কোর্টে মামলা (ইনডেক্স নং ৭৮০৭/২০১৮) করেন। এদের মধ্যে দুজন ‘নয়ন-আলী’ প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন, ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিলো। মামলার বিবাদী ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক ও নির্বাচন কমিশনের প্রধান এস এম জামাল ইউ আহমেদ এবং সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি বলেন, আদলত কর্তৃক সোসাইটির নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় এই স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা নেই। আমরা নির্বাচন কমিশনের সদস্যরা প্রাথমিকভাবে সভায় বসে আগামী ২০ অক্টোবর রোববার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি। চলছে ভোট কেন্দ্র (স্কুল/মিলনায়তন) পাওয়ার প্রস্তুতি। তিনি বলেন, ইতিপূর্বে নির্ধারিত ভোটার তালিকার ভিত্তিতেই ভোট গ্রহণ হবে। গত ২৪ জুলাই বুধবার ইসি’র বৈঠকে নির্বাচন বিষয়ে পর্যালোচনা হয়েছে এবং ২০ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে। এদিন সন্ধ্যায় সোসাইটি অফিসে ইসি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি। সভায় নির্বাচন কমিশনার অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাউছারুজ্জামান কয়েছ, মোহাম্মদ রুহুল সরকার ও খোকন মোশারফ উপস্থিত ছিলেন বলে ইসি সূত্রে জানা গেছে।
আরো উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ইনক’র চলতি নির্বাচন ঘিরে সদস্য/ভোটার নিবন্ধিত হয়েছেন ২৭,৫১৩। যা রেকর্ড ভোটার। এরমধ্যে ৪৮৮ জন আজীবন সদস্য/ভোটার রয়েছেন। সাধারণ ভোটার হচ্ছে ২৭,০২৫ জন। সোসাইটির ইতিহাসে এতো সংখ্যক সদস্য/ভোটার হওয়ার নজির নেই। এতো ব্যাপক ভোটার নিয়ে সোসাইটির নির্বাচন জমে উঠবে বলে সংশ্লিরা আশা প্রকাশ করছেন। সর্বশেষ ২০১৬ সালের অনুষ্ঠিত সোসাইটির নির্বাচনে ভোটার ছিলো ১৮ হাজার ৫৫১ জন। এরমধ্যে ১১ হাজার ১৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সোসাইটর সদস্য পদের ফি এক বছরের জনপ্রতি ২০ ডলার। এবং আজীবন সদস্য পদের ফি ৫০০ ডলার।
এদিকে ইতিপূর্বে নির্বাচন কমিশন ঘোষিত ‘রব-রুহুল’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি- আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক- রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক- মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ- নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক- ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
অপরদিকে ‘নয়ন-আলী’ প্যানেলের চুড়ান্ত প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদ্বয় হচ্ছেন: সভাপতি- জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক- আব্দুল মোমেন (সোহেল)।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি