Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে শুক্রবার পার্কিং মিটার বাতিল বিলে সবার সমর্থন প্রয়োজন : এটর্নী মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: August 1, 2019 | 12:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় সকল মসজিদের কয়েক ব্লকের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং মিটার বাতিলের জন্য প্রেয়ার ইকুইলিটি শিরোনামে সম্প্রতি বিল (নং ১৬৩৪) উত্থাপন করা হয়েছে। বিলটি পাশ হলে নিউইয়র্ক সিটিতে জুম্মার নামাজের সময় সকল মসজিদের কয়েক ব্লকের মধ্যে পার্কিং টিকেট পাবার ভয় থাকবে না। বিলটি উত্থাপন করেন কাউন্সিলম্যান কষ্টা। গত ৩০ শে জুলাই মঙ্গলবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিলটি সম্পর্কে এক আলোচনা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ও জয় চৌধুরীর সঞ্চালনায় এতে কাউন্সিলম্যান কষ্টা সহ কমিউনিটির উল্লেখযোগ্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন এবং বিলটি সময়োপযোগী করার আরো কিছু পরামর্শ দেন। বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, ল্যাপটেনেন্ট সামছুল হক, সার্জেন্ট আরশাদ, রাসেল কবির, মাজেদা উদ্দিন সহ মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক প্রমুখ।
এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, এ বিলটি পাশ করতে হলে সিটি কাউন্সিলে অনেক কাউন্সিলম্যান ও কোস্পন্সর ও সমর্থন ভোটের প্রয়োজন হবে। তিনি ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ হিসাবে সকল ডেমোক্রেটিক কাউন্সিল্যাদের কাছ থেকে ভোট আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, মুসলমানদের অতি পরিচিত কাউন্সিলম্যানদের মধ্যে রয়েছে ডেনিয়েল ড্রম, প্রানসিসকো ময়া, ডনাবান রিচার্ড, জিমি ব্রেনব্রেমার, ররি ল্যান্সম্যান, রুবিন ডিয়াজ, ব্রেড লেনডার, রিকি টরেস, মার্ক জনাস, কেরেন কলকোয়েস, এন্ড্রিয়া এডামস, ডেরেক মিলার ও কমিটির প্রেসিডেন্ট এয়াডিনাস রডরিগার্স (এটর্নী মঈন চৌধুরীর বন্ধু) সহ অনেকে। এটর্নী মঈন চৌধুরী সবার পক্ষ থেকে নিজ নিজ কাউন্সিলম্যানদের বিল নং ১৬৩৪ এ সমর্থন জানানোর জন্য অনুরোধ জানাতে পরামর্শ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ