Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশিরের বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: August 1, 2019 | 11:59 AM

https://www.facebook.com/USANewsNY/videos/496746114202691/

https://www.facebook.com/USANewsNY/videos/734703320295164/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে গত ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। ড. বশির আহমেদের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে তার সম্মানে মজুমদার ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে ড. বশির আহমেদ সহ আরো কয়েকজন গুনীকে সম্মাননা প্রদান করা হয়। অন্যান্য সম্মাননা প্রাপ্তরা হলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি, যুক্তরাজ্যের বাংলা টিভি চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, এটর্নী এইচ ব্রুশ ফিসার, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন-বাপা’র সাধারণ সম্পাদক পুলিশ অফিসার হুমায়ুন কবির ও ট্রাস্টি ডিটেক্টিভ মাসুদ রহমান। মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে থেকে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা জানান হয় সংবর্ধিত অতিথি ড. বশির আহমেদকে।

এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মামুন’স টিউটোলিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, বিশিষ্ট সিপিএ আহাদ আলী, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল হক, আবদুল গাফফার চৌধুরী খসরু, রফিকুল ইসলাম, জাকির এইচ. চৌধুরী, আহবাব হোসেন চৌধুরী, ডা. নাহিদ খান, এ ইসলাম মামুন প্রমুখ। বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কবি সহ অন্যান্য পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. বশির সহ অন্যান্য সম্মাননা প্রাপ্তরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশ ও কমিউনিটি সেবায় মজুমদার ফাউন্ডেশন যে অবদান রাখছে তা স্মরণীয় হয়ে থাকবে। তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানান।
ড. বশির আহমেদ বলেন, বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগি হিসেবে করছে। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মোহাম্মদ এন মজুমদার আইন পেশা সহ দেশ সেবায় বিশেষ অবদানের জন্য ড. বশির আহমেদকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এর আগে আইনজীবী ড. বশির আহমেদ সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান হলে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV