Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ভুলকাভাত

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: August 1, 2019 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে ভুলকাভাত – ২০১৯ অনুষ্ঠিত হয় গত ২৮শে জুলাই ওরিয়েন্ট বিচ ষ্টেট পার্ক, লং আইল্যান্ড, নিউইয়র্কে। ভুলকাভাত উদ্বোধন করেন সমিতির আহ্বায়ক মোহাম্মদ এন মন্ডল ফানসু। বিপুল সংখ্যক বগুড়াবাসী ছাড়াও স্থানীয় কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ভুলকাভাতে উপস্থিত ছিলেন।

ভুলকাভাতের আহ্বায়ক রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোঃ হুমায়ুন কবিরের তত্বাবধানে ভুলকাভাতের কার্যক্রম শুরু হয়। এ ছাড়াও সমিতির আহ্বায়ক মোহাম্মদ এন মন্ডল ফানসু এবং সদস্য সচিব আলতাব হোসেন সবুজ সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন। দেশীয় সংষ্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ভুলকাভাতের শুরু হয় সকালের নাস্তা দিয়ে। যেটা মাঠেই বানানো হয়। নাস্তা তৈরীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আতাউর রহমান লিটন। গরম পরোটা এবং ডিম ভাজি যা বগুড়ার ঐতিহ্যকেই স্মরন করিয়ে দেয়। সকালের নাস্তার পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগীতা। বিভিন্ন খেলাধুলা নিয়ে সাজানো হয়েছিলো ক্রীড়া প্রতিযোগীতা। ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনার দায়িত্বে ছিলেন রানা আহমেদ। মেয়েদের বালিশ খেলা ছিলো উপভোগ্য যা পরিচালনা করেন এ্যাডঃ সুরাইয়া মনিরা। ফুটবল খেলা ছিলো সত্যিই উপভোগ করার মতো একটি খেলা। সাদা ্ও নীল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং ফুটবল খেলা পরিচালনা এবং রেফারীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু। প্রতিযোগীতার এই খেলা গোলশূন্য ২-১ গোলে জয়ী হয় নীল দল।

ক্রীড়াপ্রতিযোগীতার পর দুপুরের খাবার প্রদান করা হয়। আমাদের দেশীয় খাবারে ভরপুর মধ্যাহ্ন ভোজ ছিলো সত্যই অতুলনীয়। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় ভুলকাভাতের অন্যতম আকর্ষন র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র এর টিকিট বিক্রির সার্বিক তত্বাবধানে ছিলেন হুমায়ুন কবির এবং টিকিট বিক্রির সার্বিক তত্বাবধানে ছিলেন এ প্রজন্মের এ্যারিন এবং জেনিফার। র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ছিলো ৫০” টিভি।

ভুলকাভাতে আগত অতিথিবৃন্দ এতো সুন্দর ভুলকাভাত আয়োজন এবং পরিচালনা করার জন্য আয়োজকদের প্রশংসা করেন। সুদুর আমেরিকায় বসবাস করে ভুলকাভাত আয়োজনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাদেকুল বদরুজ্জামান পান্না, এ্যাডঃ মাহবুবুর রহমান বকুল, মাসুদুল হক রুবেল, মোহাম্মদ এ কাদির, আশরাফ হোসেন রতন, রেজাউদ্দৌলা এ্যাপোলো, মোহাম্মদ এন মন্ডল ফানসু সহ অনেকে। এরকম সুন্দর ও সার্থক ভুলকাভাত উপহার দেবার জন্য আয়োজক কমিটির সকলেই প্রশংসা এবং ধন্যবাদ জানান।

ভুলকাভাত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে যাদের অবদান তাঁরা হলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু, মাসুদুল হক রুবেল, আলতাব হোসেন সবুজ, এ্যাডঃ মাহবুবুর রহমান বকুল, রেজাউদ্দৌলা এ্যাপোলো, এ্যাডঃ সুরাইয়া মনিরা, বিধান চন্দ্র পাল, রবিউল ইসলাম, হুমায়ুন কবির, আশরাফ হোসেন রতন, আতাউর রহমান লিটন, রানা আহমেদ, হাসিবুল হাসান ইউসুফ, ওবায়দুল হক, মমিনুল ইসলাম, ইমরান আলী, জাহাংগীর আলম, শারমিন আখতার মুন, সুফিনাজ স্বপ্না, চন্দনাসহ অংশগ্রহনকারী সকল বগুড়াবাসী।

ভুলকাভাত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভুলকাভাতের সমাপ্তি ঘোষনা করেন ভুলকাভাত আয়োজক কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব হুমায়ুন কবির এবং সমিতির আহ্বায়ক মোহাম্মদ এন মন্ডল ফানসু ও সদস্য সচিব আলতাব হোসেন সবুজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV