Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ’র বার্ষিক বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: August 1, 2019 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির উয়ান্টা পার্কে ¯িœগ্ধ শ্যামল আনন্দঘন পরিবেশে গত ৭ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন। সকাল ১০:৩০ মিনিটে সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: তমিজ উদ্দিন আহমেদ বার্ষিক বনভোজনটি উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা একেএম রাফায়েত মোল্লা, আশরাফ হোসেন মৃধা, উপদেষ্টা ও বনভোজনের আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, উপদেষ্টা সৌমিত্র চৌধুরী, পাভেল চৌধুরী, রঞ্জন রক্ষিত, সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি মো: শাহজাহান মোল্লা, মো: সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, যুগ্ম সম্পাদক ও বনভোজন সমন্বয়কারী সরকার আ: মতিন, সহ অর্থ সম্পাদক ও বনভোজন সদস্য সচিব মো: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও বনভোজন সঞ্চালক মো: আজমুল হুদা, মহিলা সম্পাদক নাসিমারা মৃধা, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ ফয়সাল সহ ক্রীড়া সম্পাদক মো: মনির হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক আসীফ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিথুন সাহা, আপ্যায়ন সম্পাদক এনামুল করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ (মহসীন) ফকির, কার্যকরী সদস্য সারফুদ্দিন মোল্লা, মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজীব ফকির, মো: মঞ্জুর হোসেন (আপেল), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রনি, মো: ছাদিকুর রহমান, মো: হাফিজুর রহমান (রবিন) প্রমুখ। সুস্বাদু নাস্তা ও বারবিকিউ এর মাধ্যমে বনভোজন শুরু করার পর কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে শুভেচ্ছা বক্তব্য রাখার অনুরোধ করেন।

এরপর ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ ফয়সাল ও বনভোজন কমিটির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম এর পরিচালনায় খেলাধুলার পর্ব শুরু হলে বনভোজন পার্কটি একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুটবল, মেয়েদের পিলু বিভিন্ন ইভেন্টে ছোট্ট-বড়দের খেলার জয় পরজয়ের ফাঁকে ফাঁকে তরমুজ, চকলেক, চা খাওয়ার আর উপস্থিত অতিথিদের চমৎকার আড্ডা হাসি গল্প চোখে পড়ার মত।

দুপুরের সুস্বাদু খাবার শেষে অনুষ্ঠানের ২য় পর্ব সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র লোন অফিসার মোহাম্মদ ফাহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ ইন্সুরেন্সের ফাইনিশিয়াল সার্ভিস এক্সিকিউটিভ পরেশ সাহা, এটর্ণী এট ল’ মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির সভাপতি মামুন ইসলাম, ই লেনডিং ক্রোপ এর লোন অফিসার কবির শাহরিয়ার, উপদেষ্টা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা ও বনভোজেন আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, উপদেষ্টা আশরাফ হোসেন মৃধা, সৌমিত্র চৌধুরী, পাভেল চৌধুরী, রঞ্জন রক্ষিত, একেএম রাফায়েত মোল্লা, সহ সভাপতি সাইফুল ইসলাম (শামীম), যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আব্দুল মতিন, সাবেক বনভোজন আহবায়ক ও সদস্য সারফুদ্দিন মোল্লা, মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজিব ফকির, মো: মঞ্জুর হোসেন (আপেল), মো: ছাদিকুর রহমান, দুলার রায়, স্বজন বনিক, খন্দকার এনাম আকবর, রংগন রায় প্রমুখ।

বক্তব্য শেষে খেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়। পরে বাংলাদেশ থেকে অতিথি শিল্পী ও নিউইয়র্কের সুনামধন্য গায়ক গান পরিবেশন করেন এবং রাফেল ড্র অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংগঠনিক সম্পাদক মো: আজমুল হুদার অতুলীয় অনুষ্ঠান পরিচালনা ও বনভোজন স্বার্থক করার জন্য সকলের সহযোগিতায়, প্রানবন্দ্ব উপস্থিতির জন্য সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক উক্তর কুমার সাহা, সাংগঠনিকে সম্পাদক আজমুল হুদা, সদস্য সচিব সাইফুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বনভোজন ২০১৯ সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV